চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর নিষিদ্ধ থাকা ‘মেকআপ’ মুক্তি পাচ্ছে শুক্রবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৬ অপরাহ্ন ০৬, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

ফিল্মের মানুষদের নেতিবাচকভাবে উপস্থাপনের অভিযোগে ২০২১ সালে সেন্সর বোর্ড থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয় অনন্য মামুন পরিচালিত ছবি ‘মেকআপ’। মাস দুয়েক আগে মুক্তির অনুমতি চেয়ে এ ছবিটি আবার চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়া হয়।

অবশেষে সিনেমা থেকে কিছু অংশ বাদ দিয়ে মুক্তির অনুমতি দেয়া হয়। তিন বছর নিষিদ্ধ হয়ে থাকা ‘মেকআপ’ ছবিটি আগামী শুক্রবার (১০ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটিকে ‘ইউ গ্রেড’ দেওয়া হয়েছে।

ছোট-বড়, নারী-পুরুষ সবাই দেখতে পারবেন ‘মেকআপ’। পরিচালক মামুন বলেন, ১ মিনিট কেটে নেওয়া হয়েছে। এটুকু অংশ কেটে নিলে সিনেমার কোনো ক্ষতিই হবে না। প্রযোজক চাচ্ছেন ছবিটি দর্শক দেখুক। তাই আগামী ১০ জানুয়ারি সিনেমা হলে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নিয়েছি।

লাইট ক্যামেরায় বন্দি শিল্পীদের জীবন। মেকআপের কারণে অনেকে ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসার জীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষে মেকআপ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়।

যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের এবং শিল্পীদের ক্যারিয়ার ও ব্যক্তিজীবনে শুরু থেকে শেষ পর্যন্ত যা হয় তাই নিয়ে অনন্য মামুন নির্মাণ করেছেন ‘মেকআপ’। চলচ্চিত্রটি তিন বছর আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল, এবার সিনেমা হলে চলবে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, রোশান, রিয়েলী, সাইফ চন্দন, কাজী উজ্জ্বল, পায়েল মুখার্জী, বিশ্বনাথ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনকাজী উজ্জ্বলতারিক আনাম খানপায়েল মুখার্জীমেকআপরিয়েলীরোশানলিড বিনোদনসাইফ চন্দন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিজিএফআই প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নিরাপদ ঈদ যাত্রা! প্রস্তুতি নিয়েছেন তো?

মার্চ ১৫, ২০২৬
ছবি: পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (সংগৃহীত)।

পশ্চিমবঙ্গে ২৩ ও ২৯ এপ্রিল দু’দফায় ভোট

মার্চ ১৫, ২০২৬

তানজিদের সেঞ্চুরি, সিরিজ জিততে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

মার্চ ১৫, ২০২৬
Govt logo

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT