ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং কণ্ঠ ভোটে সর্বসম্মতভাবে নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় সংসদে স্পিকার পদে নির্বাচনের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম একমাত্র মনোনয়ন হিসেবে পেয়েছেন বলে জানান সংসদ সভাপতি খন্দকার মোশাররফ হোসেন। এবিষয়ে তার নাম প্রস্তাব করেন সংসদ সদস্য নুরুল ইসলাম এবং প্রস্তাব সমর্থন করেন সংসদ সদস্য রকিবুল ইসলাম।
প্রস্তাব সংসদে উত্থাপন করা হলে এতে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়।
সভাপতি হিসেবে অধিবেশন পরিচালনা করা ড. খন্দকার মোশাররফ হোসেন স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নির্বাচিত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
এর মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।








