উৎপাদন বাড়ানোই মূল লক্ষ্য হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আজ সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সংস্থাগুলোর কর্মকর্তাদের সাথে পরিচিতি ও বিগত সরকারের সময়ের কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা করেন নতুন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা আজ রোববার নিজ মন্ত্রণালয়ে কাজে যোগ দেন।








