চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহি অন্তঃসত্ত্বা, তার প্রতি সংবেদনশীল আচরণের অনুরোধ জয়ার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ন ১৮, মার্চ ২০২৩
বিনোদন
A A

সৌদি আরব থেকে ফেরার সময় শনিবার সকাল সাড়ে ১১ টায় ঢাকার বিমানবন্দর থেকে নয় মাসের অন্তঃসত্ত্বা চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এখন তার অবস্থান গাজীপুর জেলা কারাগারে। ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার মাহিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের নির্দেশে তাকে পাঠানো হয়েছে কারাগারে।

জনপ্রিয় নায়িকা হওয়ার সুবাধে মাহির গ্রেপ্তারের বিষয়টি সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজের তারকা কিংবা গণমাধ্যমকর্মীদের আলোচনায়। সকলেই এ ঘটনায় প্রতিক্রিয়া দিচ্ছেন। সামিল হলেন দুই বাংলাজয়ী অভিনেত্রী জয়া আহসানও। তার ভাবনায় প্রাধান্য পেয়েছে মাহির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি।

জয়া তার সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘অভিনেত্রী মাহিয়া মাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছে। মাত্রই খবরে পড়লাম, পুলিশ তাকে রিমান্ডে আনার আবেদন করলেও আদালত তা মঞ্জুর করেননি। মাহি জনপ্রিয় অভিনেত্রী, কিন্তু দেশের সব নাগরিকের মতো তিনিও আইনের অধীন। তবে এই কথাটা বিশেষভাবে মনে রাখা দরকার, তিনি এখন ৯ মাসের অন্তঃসত্ত্বা। তার অভিযোগের তদন্ত চলুক, কিন্তু একজন গর্ভধারিণী মায়ের এবং তার সন্তানের যেন কোনও ক্ষতি না হয়।

মাহি ও তার গর্ভের সন্তানের ব্যাপারে সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়ে জয়া বলেছেন, রিমান্ড মঞ্জুর না করার জন্য বিজ্ঞ আদালতকে ধন্যবাদ জানাই। পুলিশের কর্মকর্তাদেরও অনুরোধ করবো, মা আর অনাগত শিশুর যেন কোনও ক্ষতি না হয়, সে ব্যাপারে সংবেদনশীল থাকবেন।

এর আগে মাহির গ্রেপ্তারের প্রতিবাদ ও ডিজিটাল নিরাপত্তা আইনের বাতিল চেয়ে সরব হয়েছেন নির্মাতা শিহাব শাহীন, আশফাক নিপুণ, রেদওয়ান রনি, নায়িকা জাহারা মিতু, নায়ক আদর আজাদসহ অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আশফাক নিপুণজয়াজয়া আহসানমাহিয়া মাহিরেদওয়ান রনিলিড বিনোদনশিহাব শাহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের হয়ে খেলতে ডেক্লান-রোনান দুই মার্কিন যজম ঢাকায়

মার্চ ১৬, ২০২৬

ইরানে হাজারো লক্ষ্যবস্তু, তিন সপ্তাহের পরিকল্পনা প্রস্তুত: ইসরায়েল

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতে হাসপাতালের আইসিইউতে আগুন: ১০ জনের মৃত্যু

মার্চ ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেপ্তার ৫০০

মার্চ ১৬, ২০২৬

কোদাল হাতে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT