চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার পোস্টারে এ কোন মাহফুজ আহমেদ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ন ১৮, মে ২০২৩
বিনোদন
A A

যন্ত্রণাদগ্ধ প্রতিবাদী লুকে হাজির হলেন অভিনেতা মাহফুজ আহমেদ। মুখভর্তি খোঁচা দাড়ি, মাথায় উলের টুপি, ভালোবাসার দ্রোহে যন্ত্রণায় ছটফট করছেন তিনি! এই লুক দেখে অনেকের চোখ আটকে গেছে। মাহফুজ আহমেদের ‘প্রহেলিকা’ ছবির প্রকাশিত এমন লুকটি বেশ রহস্য বাড়িয়েছে।

বুধবার মাহফুজ আহমেদের প্রকাশিত লুক পোস্টার দিয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হলো ঈদুল আজহায় ‘প্রহেলিকা’র মুক্তি পাবে সিনেমা হলে।

নেটিজেনরা বলছেন, অনেকটা ভয় ধরানো লুকে হাজির হয়েছেন মাহফুজ আহমেদ। প্রথম দর্শনে অনেকেই পোস্টারে এই অভিনেতাকে চিনতে ভুল করছেন! চোখ কপালে তুলে কয়েক দেখার পরই নিশ্চিত হচ্ছেন পোস্টারে উল্টো হয়ে থাকা ভয়ংকরভাবে হাজির হওয়া মানুষটি মাহফুজ আহমেদ।

‘প্রহেলিকা’র পরিচালক চয়নিকা চৌধুরী জানান, এটি ‘ক্যারেক্টার লুক’ পোস্টার। এই ক্যারেক্টার লুকের মাধ্যমে দর্শকরা রোমান্টিক নায়ক মাহফুজকে যন্ত্রণাদগ্ধ, প্রতিবাদী লুকে দেখতে পেলেন। পর্যায়ক্রমে ‘প্রহেলিকা’র অন্য শিল্পীদের ‘ক্যারেক্টার লুক’ প্রকাশ করা হবে বলে জানান নির্মাতা চয়নিকা।

‘প্রহেলিকা’য় মনা চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এর আগে মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিতে ইমরান ও কোনালের গাওয়া ‘মেঘের নৌকা’ গানটি দর্শকপ্রিয়তা অর্জন করে। যেখানে মাহফুজ আহমেদের সঙ্গে নায়িকা বুবলীকে রোমান্টিক মুডে দেখা যায়।

চয়নিকা চৌধুরী নির্মিত দ্বিতীয় সিনেমা ‘প্রহেলিকা’। পান্থ শাহরিয়ারের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছন জামাল হোসেন।

Reneta

সর্বশেষ ‘জিরো ডিগ্রী’ ছবিতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ। দুর্দান্ত অভিনয়ের সুবাদে ২০১৫ সালে ছবিতে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতা হওয়ার গৌরব অর্জন করেছিলেন। দীর্ঘ বিরতীর পর রহস্য আর ধাঁধার গল্পে নির্মিত ‘প্রহেলিকা’ ছবিতে অভিনয় করলেন তিনি।

মাহফুজ আহমেদ বলেন, ‘মেঘের নৌকা’ গান দেখে অনেকেই ভেবেছেন, এটি হয়তো রোমান্টিক ছবি! তবে এই পোস্টারটি দেখে রোমান্টিক ঘরাণার ছবি এই ধারণা বদলেও যেতে পারে। গল্পে এমন অনেক রহস্যই রয়েছে যা কেবল সিনেমা হলে গিয়ে দেখার পর দর্শক বুঝতে পারবেন।

 

Jui  Banner Campaign
ট্যাগ: চয়নিকা চৌধুরীপ্রহেলিকামাহফুজ আহমেদলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

অ্যাপস্টেইন ফাইলস: তোলপাড় তোলা ভিডিও-১

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ফেডারেশন অফ কনসালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেব্রুয়ারি ২, ২০২৬

যাদের নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে নামবে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজারে আসছে জুলাই গ্রাফিতির নতুন ১০ টাকার নোট

ফেব্রুয়ারি ২, ২০২৬

নিজেকে শয়তান মনে করি না: জেফ্রি এপস্টেইন

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT