চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহফুজ-বুবলীর রোম্যান্স জমজমাট, প্রথম গানে মুগ্ধতা ছড়ালেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ন ২৮, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

মাঝে লম্বা সময় বিরতি নিয়ে ফের পর্দায় ফিরে এলেন টিভি নাটকের তুমুল জনপ্রিয় এবং সিনেমার প্রশংসিত নায়ক মাহফুজ আহমেদ। এবার আর ছোট পর্দায় নয়, সরাসরি প্রত্যাবর্তন করছেন বড় পর্দায়। নায়িকা বুবলীকে নিয়ে শেষ করলেন সিনেমা ‘প্রহেলিকা’র কাজ। অপেক্ষা মুক্তির।

চয়নিকা চৌধুরীর পরিচালনায় রোমান্টিক নায়ক-নায়িকার অবতারে রীতিমতো চমকে দিলেন মাহফুজ-বুবলী। সোমবার বঙ্গ’র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হলো সিনেমাটির প্রথম গান ‘মেঘের নৌকা’।

যাতে দেখা গেলো, সিলেট, ছেঁড়া দ্বীপ ও সেন্টমার্টিনের নৈসর্গিক স্থানে প্রেমের সুতোয় বাঁধা পড়লেন মাহফুজ-বুবলী। একে অপরের চোখে চোখ রেখে ঠোঁট মেলালেন এই বলে- মেঘের নৌকা তুমি/ তোমায় ওড়াবো আকাশে/ সাগরের শঙ্খ তুমি/ তোমায় বাজাবো বাতাসে…।

আসিফ ইকবালের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান মাহমুদুল। আর তাতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিলেন কোনাল।

গানটি নিয়ে বেশ আশাবাদী, খানিক ভয়ে ভয়েও আছেন নায়ক মাহফুজ আহমেদ। কারণ, সিনেমায় এমন অবয়বে খুব বেশি দেখা মেলেনি এই অভিনেতার।

তিনি বললেন, ‘‘মানুষ প্রথম দেখায় নাকি প্রেমে পড়ে। আর আমি প্রেমে পড়লাম গান শুনে! এই গানটি শোনার পর থেকে আমি প্রেমে ডুবে আছি। সেটা থেকে বের হতে পারছি না। এটা আমার কাছে শুধু গান নয়, প্রেমিকার মতো। আসিফ ইকবাল লিখেছেন অসাধারণ এক গীতিকবিতা। আর তাতে ইমরান-কোনাল তাদের জীবনের সব প্রেম ঢেলে দিয়েছেন। নির্মাতা চয়নিকা চৌধুরী এই কথা-সুরের প্রেমকে পর্দায় হৃদয়স্পর্শী করে তুলেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ। এখন ভয়ে ভয়ে অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের প্রতিক্রিয়া শোনার।’’

Reneta

গানটি প্রকাশের পর ক্রমশ ছড়িয়ে পড়ছে অন্তর্জালে। বেশিরভাগ নেটিজেনরা মুগ্ধতা প্রকাশ করছেন মাহফুজ আহমেদের ফিরে আসা নিয়ে। কেউ বলছেন, ঢালিউডে চলমান জুটি সংকটে আশার আলো ছড়ালো মাহফুজ-বুবলীর এই গান।

এদিকে গানের শিল্পী কোনাল বলেন, ‘‘আমার ক্যারিয়ারের প্রথম থেকে বেশি করেছি রোমান্টিক গান। এরমধ্যে বন্ধু ইমরানের সঙ্গেও অনেক গান হয়ে গেলো। তবে এই ছোট্ট ক্যারিয়ারে যা গেয়েছি, এরমধ্যে অন্যতম সেরা গান হতে যাচ্ছে ‘মেঘের নৌকা’। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি গানটির গীতিকবি, সুরকার, নির্মাতা এবং শিল্পীদের প্রতি।’’

গানটি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা বুবলীও। কারণ, এই গানের মাধ্যমেই মাহফুজ-বুবলী জুটির পর্দার রসায়ন মাপা যাবে। অনুমান করা যাবে, ঢাকাই সিনেমায় কতোটা প্রভাব ফেলবেন তারা। অনেকটা পরীক্ষার খাতায় ভালো লেখার পর ফলাফলের অপেক্ষায় থাকার মতো বুবলীর অবস্থা।

তার ভাষায়, ‘পর্দায় অভিনয় করার জন্য এরকম মিষ্টি সুর ও কথার গান সচরাচর আমরা পাই না। শুটিং থেকে গানটি আমার অসম্ভব পছন্দের। সিনেমা মুক্তির সময় যেমন অস্থির লাগে, এই গানটি প্রকাশের পরও আমার তেমন লাগছে। আমি অপেক্ষায় আছি দর্শক-শ্রোতাদের ফিডব্যাকের।’

রঙ্গন মিউজিকের ব্যানারে নির্মিত ‘প্রহেলিকা’ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন পান্থ শাহরিয়ার। ছবিটি মুক্তির তারিখ জানানো হবে শিগগিরই।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আসিফ ইকবালইমরান মাহমুদুলকোনালচয়নিকা চৌধুরীবুবলীমাহফুজ আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

গঠনমূলক `আলোচনা’ হওয়ায় ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মার্চ ২৩, ২০২৬

ঈদের তৃতীয় দিনেও হাউসফুল প্রেশার কুকার

মার্চ ২৩, ২০২৬

জাইমা রহমানের ক্রীড়া প্রতিভা নিয়ে যা জানালেন শৈশবের কোচ

মার্চ ২৩, ২০২৬

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আনন্দ উৎসব

মার্চ ২৩, ২০২৬

তেল নেই, তাই বিয়েও নেই! আশা মনির আজব দাবিতে শোরগোল

মার্চ ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT