চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লাপাত্তা লেডিস’র রেকর্ড ভাঙল, কী এমন আছে ‘মহারাজা’য়?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ন ১৭, জুলাই ২০২৪
বিনোদন
A A

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতির ভিন্ন ধরনের একটি সিনেমা প্রকাশ পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। ‘মহারাজা’ শিরোনামের এই সিনেমাটি প্রথমে ১৪ জুন হলে মুক্তি দেওয়া হয়। ঠিক একমাস পর রোববার (১৪ জুলাই) নেটফ্লিক্সে প্রকাশ করা হয়েছে। হলে তেমন সাড়া ফেলতে না পারলেও, ওটিটি-তে প্রকাশের পরপরই দর্শকদের মাঝে এই সিনেমা ‘হাইপ’ তৈরি করেছে।

তামিল ছাড়াও হিন্দি ভাষায় প্রকাশ করা হয়েছে মহারাজা। ছবিটি মাত্র দুইদিনে ৩.২ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়েছে। বর্তমানে এটি নেটফ্লিক্সের তিন নম্বরে আছে।

মুক্তির প্রথম তিন দিনের আয়ের হিসাবে ‘মহারাজা’ পেছনে ফেলেছে এবছরের বড়ে মিয়া ছোটে মিয়া (২.৯ মিলিয়ন ভিউজ) এবং লাপাত্তা লেডিস (২.২ মিলিয়ন ভিউজ)-কেও।

শুধু ভারতে নয়, পুরো বিশ্বের দর্শকরাই দেখছেন এই ছবি। ১৪টি দেশের কন্টেন্টের ট্রেন্ডিং তালিকায় ১০-এ আছে এই ছবি।

বিজয় সেতুপতি ছাড়াও, এই সিনেমার আরেক আকর্ষণ হলো পরিচালক অনুরাগ কাশ্যপ। না, মহারাজা’র পরিচালক হিসেবে ছিলেন না তিনি। বরং একজন অভিনয় শিল্পী হিসেবে প্রথমবার হাজির হন ক্যামেরার সামনে। তাও একেবারে সেতুপতির মুখোমুখি! তাকে এমন ভয়ঙ্কর খল চরিত্রে কখনো পর্দায় দেখা যাবে, তা হয়তো কেউ কখনো কল্পনাও করেনি।

খুব সাধারণভাবে শুরু হয়েছে সিনেমাটি। কিন্তু পরতে পরতে থ্রিলার আর টুইস্ট রয়েছে। দুর্দান্ত ক্লাইম্যাক্সের জন্য নেটিজেনরা ‘মহারাজা’ সিনেমাকে ‘মাস্টারপিস’ বলে আখ্যায়িত করছে।

Reneta

সিনেমাটি পরিচালনা করেছেন নিথিলান সমিলাথন। সেতুপতি মূল চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রের নাম মহারাজা, যিনি পেশায় একজন নাপিত। অপরদিকে, অনুরাগ অভিনয় করেছেন সিলভা নামের খল চরিত্রে। সিলভা একটি দোকান চালালেও, মূলত পেশায় চোর। ঘটনাক্রমে তাদের জীবন জড়িয়ে যায়। চলে লড়াই।

সূত্র: কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: বিজয় সেতুপতিমহারাজা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের আগের দিন রাস্তাঘাট ফাঁকা, যানবাহন অপ্রতুল

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পকে নিয়ে তর্কের পর বাবার গুলিতে মেয়ের মৃত্যু

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: প্রতিবেদকের তোলা ছবি।

৩ দিন মোটরসাইকেলসহ যানবাহন চলাচলে বিশেষ বিধি-নিষেধ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

বিশ্বকাপের জন্য নেয়া সিদ্ধান্ত প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টার ‘ইউটার্ন’

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT