জাল টাকার করখানাসহ মাফিয়া জাকিরকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ।
আজ শনিবার রাজধানীর কদমতলীর দনিয়া থেকে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।
তিনি বলেন, কদমতলীতে জাল টাকা কারখানাসহ কোটি কোটি জাল টাকা উদ্ধার করা হয়েছে। জাল টাকার মাফিয়া জাকিরকেও আটক করা হয়েছে। অভিযান এখনো চলমান আছে।
ডিসি মশিউর বলেন, জাল টাকার বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ডিবি সূত্র জানিয়ছে, এই কোটি কোটি জাল টাকা আসন্ন ঈদুল আজহা কেন্দ্রিক পশুর হাটগুলোকে সরবরাহ করার চেষ্টা করছিল একটি চক্র।








