চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুস্থ হয়েই কনসার্টের খবর দিলেন ম্যাডোনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২৪ অপরাহ্ন ০৭, আগস্ট ২০২৩
বিনোদন
A A

ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে গত মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনা। এতটাই অসুস্থ ছিলেন যে, তাকে বেশ কিছু সময় আইসিইউতেও ভর্তি রাখা হয়েছিল। অসুস্থতার কারণে বেশ কয়েকটি কনসার্ট পিছিয়ে গিয়েছিল।

অবশেষে সুস্থ হয়ে ফিরে কনসার্টের খবর জানালেন ম্যাডোনা। টুইটারে ম্যাডোনা লিখেছেন, ‘আবারও ধন্যবাদ আপনাদের অসাধারণ সমর্থন এবং ধৈর্যধারণের জন্য গত কয়েক সপ্তাহ ধরে! আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ট্যুর শিডিউলগুলো নতুন করে গোছানো শুরু করেছি এবং কয়েকদিনের মাঝেই তা জানতে পারবেন।’

এক সূত্র নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছে, ‘ম্যাডোনা শিগগির কাজ শুরু করতে চান। কিন্তু তার ম্যানেজমেন্ট টিম এবং ইনস্যুরেন্স কোম্পানি আরও সময় চাইছে।’

তিনি আরও বলেছেন, ‘ম্যাডোনার কিছু রিহার্সালও বাকি রয়েছে। তিনি ভক্তদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’

অসুস্থ হয়ে পড়ার আগে কনসার্টের জন্য দিনে ১২ ঘণ্টা রিহার্সাল করছিলেন ম্যাডোনা। গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার খবর প্রকাশ করেন তার দীর্ঘদিনের ম্যানেজার গাই ওসেরি।

সূত্র: কইমই

Jui  Banner Campaign
ট্যাগ: কনসার্টগানম্যাডোনাসংগীতসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান উত্তেজনা: কাতার ও বাহরাইন থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ফেব্রুয়ারি ২১, ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বে সবচেয়ে বিপন্ন ভাষা কোথায়?

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রুমিন ফারহানার বাবা অলি আহাদ: ভাষা আন্দোলনের বীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬

সংযমের মাসে খরচের চাপ, নাভিশ্বাস নিম্নবিত্তের

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT