চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিয়েভে পশ্চিমা সেনা পাঠানো নিয়ে ম্যাক্রোঁ-জেলেনস্কি আলোচনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৩ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সোর্স: ডয়চে ভেলে

ইউক্রেনে পশ্চিমা দেশগুলোর সেনা মোতায়েন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ব্রাসেলস সফরে ইইউ শীর্ষ বৈঠকে নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে এই শীর্ষ বৈঠক হচ্ছে।

চলতি বছরের গোড়ায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রস্তাব দিয়েছিলেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে সেনা পাঠাক। ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলেছেন, ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তা তারা চান না।

ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। জেলেনস্কি বলেছেন, আমরা মনে করি, শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার।

এদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে শীর্ষ বৈঠকের আগে বলেছেন, ইউক্রেনের যা দরকার, সেটা তাদের দেয়াটা জরুরি। তাহলেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবেন না। সম্ভাব্য যুদ্ধবিরতি কীভাবে হতে পারে, তা নিয়ে রুটে কোনো কথা বলেননি। তবে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর বিষয়টি ত্বরান্বিত হতে পারে বলে জল্পনা রয়েছে।

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেয়া দরকার। ইউক্রেনের জানানো দরকার, শান্তি চুক্তিতে তারা কীভাবে পৌঁছাতে চায়। শলৎস মনে করেন, ইউক্রেনের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়া উচিত নয়।

Reneta

তিনি বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্প্রতি ফোনে কথা বলে আমার মনে হয়েছে, ইউক্রেন নিয়ে একসঙ্গে একটা ইতিবাচক নীতি নিয়ে চলা সম্ভব হবে। শলৎস সম্প্রতি আস্থা ভোটে পরাজিত হয়েছেন। আগামী ফেব্রুয়ারির শেষে জার্মানিতে নির্বাচন হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিয়েভজেলেনস্কিডয়চে ভেলেডিডব্লিউডিডব্লিউ স্টোরিম্যাক্রোঁ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্চে এখন পর্যন্ত রেমিট্যান্স এসেছে প্রায় ২.৮৩ বিলিয়ন ডলার

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ধারাবাহিক ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরাতে প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

টানা চতুর্থ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মমতা

মার্চ ২৪, ২০২৬

জ্বালানি সরবরাহ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করলো ফিলিপাইন

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT