চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলানের নতুন অধ্যায়ে ‘খুশি’ মদ্রিচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ন ১৫, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচ পেশাদার ফুটবলে পার করে দিয়েছেন ১৯ মৌসুম। রিয়াল মাদ্রিদে ১৩ মৌসুম কাটিয়ে এক বছরের চুক্তিতে ইউরোপের আরেক জায়ান্ট এসি মিলানে পাড়ি জমিয়েছেন ৩৯ বর্ষী মিডফিল্ডার। ইতালির ক্লাবটিতে ১৪ নম্বর জার্সিতে খেলবেন লস ব্লাঙ্কোসদের সাবেক এলএম টেন খ্যাত মদ্রিচ। এই জার্সিতেই খেলতেন মিলানের সাবেক ফুটবলার ও রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সাবেক অধিনায়ক মদ্রিচ সোমবার পৌঁছান ইতালির মিলান শহরে। জার্সি উম্মোচণের পর রিয়ালের হয়ে ব্যালন ডি’অরজয়ী মদ্রিচ বলেছেন, ‘আমি এখানে এসে বেশ খুশি। এখানে অনেক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্যারিয়ায়ের নতুন অধ্যায় শুরু করে আমি উচ্ছ্বসিত।’

রিয়ালের হয়ে সবচেয়ে বেশি ২৮ শিরোপা জেতা মদ্রিচ গত মৌসুমে ৬৩ ম্যাচে ৪ গোল করেন। সতীর্থদের দিয়ে আরও ৯ গোল করান এই মিডফিল্ডার।

মিলানের সান সিরোয় এবার নিজের পদচিহ্ন রেখে যেতে চান তিনি। ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ইতালির ক্লাবটির সঙ্গে চুক্তি থাকলেও নবায়নের সুযোগ থাকছে তার।

এসি মিলানের কোচ মাসিমিলিনা আল্লেগ্রি বলেছেন, ‘লুকা মদ্রিচ ভালো একজন মিডফিল্ডার। ৪ আগস্ট থেকে সান সিরোয় ট্রেনিং শুরু করবেন লুকা।’

টটেনহ্যাম হটস্পার থেকে ২০১২ সালে রিয়ালে আসার পর ৬ টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতেন মদ্রিচ। মেসি-রোনালদোর দ্বৈরথের সময় ২০১৮ সালে জেতেন ব্যালন ডি’অর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এসি মিলানমদ্রিচরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসান সিরো
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT