চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল থেকে ফিরলেন ‘চুমু-কাণ্ডে’র রুবিয়ালেসের মা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেসের প্রতি অন্যায় আচরণের প্রতিবাদে সোমবার অনশন শুরু করেছিলেন তার মা অ্যাঞ্জেলেস বেজার। বুধবার অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বেজার। প্রাথমিক চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

বিশ্বকাপজয়ী স্পেনিয়ার্ড স্ট্রাইকার জেনিফার হারমোসোর সাথে চুমু কাণ্ডে প্রকৃত ঘটনা প্রকাশ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন রুবিয়ালেসের মা। স্পেনের সাউথ কোস্ট মত্রিলের ডিভিনা প্যাস্টোরার চার্চে অনশনে বসার সময় বেজার সংবাদমাধ্যমে বলেন, প্রকৃত ঘটনা প্রকাশ না হওয়া পর্যন্ত দিনরাত অনশন চালিয়ে যাবেন।

‘তারা আমার ছেলের সাথে অমানবিক আচরণ করছে, এমন আচরণের যোগ্য সে নয়।’ এরপরই ওই চার্চে অনশন শুরু করেন বেজার।

চার্চের ফাদার অ্যান্টোনিও সংবাদমাধ্যমে বলেছেন, ‘বেজার সুস্থবোধ করছিলেন, কারণ তাপমাত্রাসহ অন্যান্য সবকিছু ঠিকঠাকভাবে চলছিল না। তার পা ফুলে গিয়েছিল এবং তিনি ক্লান্ত ছিলেন। তিনি খুব উদ্বিগ্নও ছিলেন।’

হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে রুবিয়ালেসের মা কোথায় অবস্থান করছেন সে সংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি।

গত ২০ আগস্ট মেয়েদের বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার পর ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে ‘চুমু’ দিয়ে বিতর্কের জন্ম দেন রুবিয়ালেস। স্পেনের ফুটবল ফেডারেশনের সভাপতি রুবিয়ালেসের দিকে সমালোচনার তীর ধেয়ে আসে। দেশটির উপ-প্রধানমন্ত্রীও তাকে পদ ছেড়ে দিতে বলেন। কিন্তু রুবিয়ালেস পদ ছাড়তে অস্বীকৃতি জানিয়ে বলেন, ওই চুমু সম্মতিতে ছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: ইংল্যান্ডজেনিফাররুবিয়ালেসলিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

নেতাকর্মীদের সাথে গণইফতার করলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

শেষ ম্যাচে শ্রীলঙ্কার হার, গ্রুপ চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

তাসকিনের বেতন-ক্যাটাগরি দুটোই কমলো

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি বাড়ানো হতে পারে: সড়ক পরিবহন মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
নিখোঁজ যুবক তহিদুল ইসলাম তুহিনের মা তাসমিনা বেগম বিনা (নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ করছেন, প্রতিনিধির পাঠানো ছবি.

নিখোঁজ যুবককে ফিরিয়ে দিতে ২ কোটি টাকা দাবির অভিযোগ

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT