চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম কমল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২১ অপরাহ্ন ২৪, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১,৩৪১ টাকায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করেছে। সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসি জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পূর্বে ১,৩৫৬ টাকা থেকে কমিয়ে ১,৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি শেষবার এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সেই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১,৩৫৬ টাকা করা হয়েছিল।

এলপিজি ভোক্তা দরের ভারসাম্য রক্ষা এবং জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ের ৭.৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করেছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। এর ধারাবাহিকতায় এবার এলপিজির দাম কমানো হলো।

একইসঙ্গে, গত ২৩ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ২৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম নির্ধারণ করা হয়েছে ৬১ টাকা ৮৬ পয়সায়। এর আগে ২ ফেব্রুয়ারি ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

Jui  Banner Campaign
ট্যাগ: ১২ কেজি এলপিজিঅটোগ্যাসএনবিআরএলপিজিজাতীয় রাজস্ব বোর্ডজ্বালানি বাজারদাম কমানোফেব্রুয়ারি ২০২৬বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনবিএইআরসিভোক্তা দামভ্যাট সমন্বয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম কমল

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

‘ভুল হয়েছে, আবারও হইতে পারে’

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের তিন কর্মকর্তাকে শোকজের দুই দিনের মধ্যে বদলি

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
ছবি; সংগৃহীত

চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

ফেব্রুয়ারি ২৪, ২০২৬

আ.লীগ নেতার জামিন দেওয়ায় আদালত বয়কট বিএনপিপন্থী আইনজীবীদের

ফেব্রুয়ারি ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT