নিত্যপণ্যের দাম বাড়তি থাকায় বিপাকে পড়েছেন কম আয়ের মানুষ। আগে থেকেই বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে, নতুন করে দাম বেড়েছে ডিম-মুরগির। বিক্রেতারা বলছেন, দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমছে, ক্রেতাদের সঙ্গে দরকষাকষি করতে হচ্ছে। বাজার ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, দাম অনুযায়ী খাবার কাটছাঁট করে চলতে হচ্ছে।







