চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাদির উপহার দেয়া লটারিতে মিললো ১১ কোটি টাকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ১১, এপ্রিল ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

সম্ভবত এবছর সেরা জন্মদিন ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কিশোর কালেব হেং’র। কারণ এবার ক্যালিফোর্নিয়া লটারির টিকিটে ১ মিলিয়ন ডলার জিতেছে সে, বাংলাদেশি টাকায় যা প্রায় ১১ কোটি। লটারির টিকিটটি তার দাদি তাকে ১৮তম জন্মদিনের উপহার দিয়েছিলেন।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, লটারি জেতা এই টিকিটটি ক্যালিফোর্নিয়ার মোডেস্টোর কাছের একটি বাজার থেকে কেনা হয়েছিল এবং লটারি জেতা মার্কিন কিশোর হেং লটারিতে অংশ নেওয়ার জন্য খুব কম বয়সী ছিল। এমনকি যেদিন সে এই পুরস্কার জিতে সেদিন পর্যন্ত তার অংশগ্রহণের আইডি ছিল না।

পুরস্কার জেতার পর হেং জানান, তিনি এতটা আশা করেন নি। তিনি বলেন, আমি ভীষণ ভাবে আপ্লুত। আমার মা আমাকে মাছ ধরতে নিয়ে যাওয়ার জন্য গাড়ি চালাচ্ছিলেন, পথে আমি টিকিট স্ক্র্যাচ করি। আমাদের থামতে হয়েছিল। হেং বলেন, এটা ছিল এক মিলিয়ন ডলার আর আমার কাছে তখনও এর আইডি ছিল না! আমরা ঘুরে বাড়ি ফিরে গেলাম। কারণ পুরস্কার দাবি করার আগে আমাকে এটার আইডি পেতে হয়েছিল।

মজার ব্যাপার হল দাদির দেওয়া সেই লটারির টিকিটের নাম ছিল ‘দ্য পারফেক্ট গিফট’। হেং জানান, তার কলেজের ফি প্রদান এবং ভবিষ্যত বিনিয়োগের জন্য এই অর্থ ব্যবহার করবেন।

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোটি টাকাক্যালিফোর্নিয়াযুক্তরাষ্ট্রলটারি
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

মার্চ ২০, ২০২৬

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা

মার্চ ২০, ২০২৬

অসহায় সেলিনা’র পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

মার্চ ২০, ২০২৬

আল-আকসায় ঈদের নামাজ পড়তে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা!

মার্চ ২০, ২০২৬

কাঙালিনী সুফিয়ার পাশে চ্যানেল আই

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT