চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার জন্য কারও ‘দুঃখবোধ’ করা উচিত নয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

হারের বৃত্ত থেকে বেরই হতে পারছে না ম্যানচেস্টার সিটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জয়হীন পেপ গার্দিওলার দল। সবশেষ সিটিজেনরা হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড় থেকে অনেকটা পিছিয়ে পড়েছে টানা চারবার ও বর্তমান চ্যাম্পিয়ন দলটি। গার্দিওলার কোচিংয়ে দলটির প্রাপ্তির পাল্লাও বেশ ভারী। তাই সিটিজেনদের এমন পরিস্থিতে কারও অনুশোচনা হওয়া উচিত নয়, মনে করছেন লিভাপুল কোচ আর্নে স্লট।

অ্যানফিল্ডে রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে ২-০তে জিতেছে আর্নে স্লটের দল। কোডি গ্যাপকো স্বাগতিকদের এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মেদ সালাহ।

২০১৬ সালে সিটিতে আসেন পেপ গার্দিওলা। স্পেনিয়ার্ড কোচের অধীনে ৬বার প্রিমিয়ার লিগসহ ১৮টি শিরোপ জিতেছে ক্লাবটি। আছে একবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ও। ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিতে ট্রেবলের কীর্তি গড়ে সিটিজেনরা। প্রথম দল হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জয়ের রেকর্ডও গড়েছে গার্দিওলার দল।

এমন দুর্দান্ত পারফরম্যান্স যে দলটির সে দলটি মৌসুমের কোনো একটা সময় খারাপ খেলতেই পারে, যেকোনো সময় ঘুরে দাঁড়াবে বলেও ধারণা স্লটের। তাই ম্যানসিটি কোচ গার্দিওলার প্রতি সহানুভূতি দেখানোর কিছু নেই, মনে করেন ডাচম্যান।

৪৬ বর্ষী স্লট বলেছেন, ‘আপনি এমন ম্যানেজারদের প্রতি সহানুভূতি বা দুঃখবোধ করেন যারা সত্যিই খারাপ অবস্থানে আছে। যারা অনেক ম্যাচ হেরেছে বা লিগের নিচের দিকে নেমে গেছে। কিন্তু সেটা অবশ্যই পেপের (গার্দিওলা) জন্য নয়। সে অনেককিছু জিতেছে।’

‘তাছাড়া নভেম্বরেই লিগ জয়ের সিদ্ধান্ত হয়ে যায় না। এখনও মৌসুমের অনেকটা পড়ে আছে। গত মৌসুমে তারা আর্সেনাল থেকে আট পয়েন্ট পিছিয়ে ছিল, আমার মনে হয় ফেব্রুয়ারিতে। পেপের জন্য কাউকে দুঃখিত হতে হবে না, হলে অন্যদের জন্য হওয়া উচিত, পেপের জন্য নয়। সে সিটিকে যেকোনো সময় সেরা ছন্দে ফেরাতে পারবে।’

Reneta

জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ স্থানটি আরও মজবুত করেছে লিভারপুল। ১৩ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪ আর ম্যানসিটির ২৩। পাঁচ নম্বরে থাকা সিটির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে অলরেড বাহিনী। সমান ম্যাচ খেলে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আর্সেনাল।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্নে স্লটইপিএলইংলিশ প্রিমিয়ার লিগগার্দিওলাম্যানসিটিলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের ছারছীনা পীরের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গ্রেপ্তারি পরোয়ানার মুখে যা বললেন আমিশা প্যাটেল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মনোনয়নবঞ্চিত আমিন উর রশীদ পেলেন মন্ত্রিত্ব

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বৃষ্টিতে এক পয়েন্ট জিম্বাবুয়ের, বিশ্বকাপ শেষ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT