চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নুনেজের অভিষেকের দিনে প্রথম শিরোপা লিভারপুলের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ন ৩১, জুলাই ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের ৮৩ মিনিটে পেনাল্টি শটে গোল করে দলের জয় অনেকটাই নিশ্চিত করে রেখেছিল লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহ। বাকি কাজটুকো সারেন প্রথমবারের মতো বেনফিকা থেকে খেলতে আসা ডারউইন নুনেজ। অতিরিক্ত যোগ করা সময়ে আরও এক গোল করে ৩-১ গোলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলে লিভারপুল।

গত মৌসুমে শিরোপার রেসে সমান তালে দৌড়ানোর পরও শেষ পর্যন্ত ১ পয়েন্ট ব্যবধানে লিগ শিরোপা জিততে পারেনি ইয়ূর্গেন ক্লপের দল। এখনো লিগ শুরু হতে কিছুটা সময় বাকি তার আগেই ২০২২-২৩ মৌসুমে ইংলিশ ফুটবলের প্রথম ট্রফিটা ঘরে তুলেছে গত মৌসুমে এফএ কাপ চ্যাম্পিয়নরা। এফএ কমিউনিটি শিল্ডে লিগ চ্যাম্পিয়ন সিটিকে পাত্তায় দেয়নি ক্লপের দল।

প্রথমার্ধের ২১ মিনিটে সালাহর বাড়ানো বল থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে নেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। পিছিয়ে পড়ে আক্রমণে গিয়েও সুবিধা করতে পারেনি সিটি ফুটবলাররা। লিভারপুলও আর গোল না পেলে ১-০-তে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে লিভারপুল।

দ্বিতীয়ার্ধে নেমেও আক্রমণের ধারা অব্যাহত রাখে অলরেডরা। তবে কাঙ্ক্ষিত গোল আসছিল না। উল্টো ৭০ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে ম্যাচে ফেরে সিটি। তবে বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি সিটি। ৮৩ মিনিটে লিভারপুলের আক্রমণ ঠেকাতে গিয়ে ভুল করে বসে সিটি রক্ষণ। সুযোগে পেনাল্টি পায় লিভারপুল। গোল করে দলকে এগিয়ে নেন সালাহ। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে গোল করেন অভিষেক হওয়া নুনেজ। ফলাফল ৩-১ গোলের জয়ে মৌসুমে প্রথম ট্রফি জয়ের স্বাদ পায় লিভারপুল।

ট্যাগ: ক্লপনুনেজম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

নির্বাচনে এখন পর্যন্ত বড় ধরনের ঝুঁকি নেই বলছে বাংলাদেশ সেনাবাহিনী

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সারা দেশে ইনসাফের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে: জামায়াত আমির

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT