চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্যদের ‘পিছলে’ যাওয়ার অপেক্ষায় লিভারপুল 

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০০ পূর্বাহ্ন ১৬, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা এখনও নিশ্চিত করতে পারেনি লিভারপুল। মৌসুমের শেষদিকে এসে টানা জয়ে শীর্ষ চারে থাকার আশা বাঁচিয়ে রেখেছে ইয়ূর্গেন ক্লপের দল। গত রাতে লেস্টার সিটির বিপক্ষে জয় পেলেও চারে থেকে মৌসুম শেষ করতে হলে অন্য দলের পিছলে পড়ার অপেক্ষাই করতে হচ্ছে অলরেড বস ক্লপের।

ইংলিশ প্রিমিয়ার লিগে সোমবার রাতে লেস্টার সিটির ঘরের মাঠে ৩-০ গোলে জয় পেয়েছে লিভারপুল। অলরেডদের হয়ে জোড়া গোল করেছেন কার্টিস জোনস। অন্য গোলটি করেন আলেক্সান্ডার আর্নোল্ড। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সেরা ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহ করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক।

টানা জয়ে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে চারে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে পিছিয়ে আছে এক পয়েন্টে।

ইউনাইটেডের সমান ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে নিউক্যাসল ইউনাইটেড। শিরোপা লড়াইয়ে থাকা শীর্ষ দুই দল আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি আছে বাকিদের ধরাছোঁয়ার বাইরে।

এমন বাস্তবতায় অলরেডদের উপরে থাকা দলের হার ছাড়া আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনা দেখছেন না কোচ। ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘আমরা সেরা চারে থেকেও মৌসুম শেষ করতে পারি। আপনি যদি তাদের (নিউক্যাসল ও ম্যানচেস্টার ইউনাইটেড) খেলা দেখেন, আমার মনে হয় যে তারা এখন মানসম্পন্ন খেলা খেলতে পারছে। যদি তারা পিছলে যায় আর আমরা যদি সেই সুযোগ কাজে লাগাতে না পারি, তবে সেটি আমাদের জন্য হবে লজ্জার। তাই আমাদের এখন সেরাটা দিয়ে খেলা চালিয়ে যেতে হবে।’

৫৫ বর্ষী কোচ বলেছেন, ‘আমার ধারণা আজ আমরা হারলে তারা অনেক খুশি হতো। তাদের অবস্থানে থাকলে আমিও এমনই ভাবতাম। তবে আমার মনে হয় না এটা সম্ভব, কিন্তু তারা পিছলে গেলে আমাদের সেখানে থাকতে হবে। তারা পিছলে যাবে কিনা সেটাও যেমন আমি জানি না, পরের সব ম্যাচে আমরা জয় পাবো কিনা সেটাও জানি না।’

Jui  Banner Campaign
ট্যাগ: ইউনাইটেডইপিএলইয়ূর্গেন ক্লপনিউক্যাসেলপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দেশে প্রথমবারের মতো সফল ‘পেকটাস ও ইটিএস’ সমন্বিত অস্ত্রোপচার

ফেব্রুয়ারি ৫, ২০২৬

সত্যি কথা চোখে পানি রাখতে পারছিলাম না

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন ভোট গণনার সময় পোস্টাল ব্যালট গণনা করা হবে: ইসি

ফেব্রুয়ারি ৫, ২০২৬

দুর্নীতি-নারীর অপমান ও আধিপত্যবাদমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোটের আহ্বান

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT