চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারেডে গাড়ি তুলে দেয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে আরও সময় দেয়া হল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ পূর্বাহ্ন ২৯, মে ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের পর উদযাপন চলছিল লিভারপুলে। এসময় সমর্থকদের ওপর গাড়ি চালিয়ে দেয়ার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য মার্সিসাইড পুলিশকে আরও সময় দেয়া হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছিল লিভারপুলে।

লিভারপুল শহরের কেন্দ্রস্থলে ভক্তদের ওপর গাড়ি চালিয়ে খুনের চেষ্টা, বিপজ্জনক ড্রাইভিংয়ের অপরাধ এবং মাদক সেবন করে গাড়ি চালানোর অভিযোগে এক শ্বেতাঙ্গ ব্রিটিশকে গ্রেপ্তার করা হয়। ওয়েস্ট ডার্বির ৫৩ বছর বয়সী ওই ব্যক্তি এখনও পুলিশের হেফাজতে রয়েছেন।

ঘটনায় লিভারপুরের মোট ৭৯ জন আহত হয়েছেন। পুলিশ নিশ্চিত করেছে, যে সাতজন হাসপাতালে ভর্তি ছিলেন, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। তদন্তকারী দলকে সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার জন্য আরও সময় দেয়া হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি বৃহস্পতিবার পর্যন্ত পুলিশ হেফাজতে থাকবে। পুলিশ আরও নিশ্চিত করেছে যে, ওয়াটার স্ট্রিট যেখানে ঘটনাটি ঘটেছিল পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পুলিশি কর্ডন তুলে যানবাহন এবং পথচারীদের জন্য পুনরায় খুলে দেয়া হয়েছে।

গোয়েন্দা পুলিশ সুপার র‍্যাচেল উইলসন এক বিবৃতিতে বলেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি যে, ভয়াবহ ঘটনা থেকে সুস্থ হয়ে ওঠার সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সংখ্যা কমছে। আমরা এখনও চিকিৎসাধীন ব্যক্তিদের সহায়তা করে যাচ্ছি এবং চলমান অনুসন্ধানের অংশ হিসেবে আরও আহত ব্যক্তিদের চিহ্নিত করছি।’

‘আমি মার্সিসাইডের জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে, যা ঘটেছে সে বিষয়ে গোয়েন্দারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমরা পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করছি। গাড়িটির গতিবিধি নির্ধারণের জন্য শহরজুড়ে সিসিটিভির অনুসন্ধান চালানো হচ্ছে।’

Reneta

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের পর ২৬ মে সোমবার রাতে লিভারপুল উদযাপন করছিল। এসময় সমর্থকদের ভিড়ের উপর একটি গাড়ি এসে পড়ে। ঘটনায় ৪ শিশুসহ প্রায় ৫০ জন আহত হন। লিভারপুল সমর্থকদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএলর‌্যাচেললিড স্পোর্টসলিভারপুলস্টারমার
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি

এপ্রিল ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীনকে টপকে দ্বিতীয় বাংলাদেশ

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত বাংকার দ্রুত সারিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

এপ্রিল ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহীদ পরিবার ও আহতদের সাথে দেখা করলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT