চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাতে ইংল্যান্ড যাচ্ছেন লিটন, দেশে ফিরছেন মোস্তাফিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ন ০২, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান, লিটন দাস, মোস্তাফিজুর রহমান ছাড়া বাকি সবাই ইংল্যান্ডে পৌঁছেছেন। তামিম ইকবালের দল অপেক্ষা করছে গুরুত্বপূর্ণ তিন সদস্যের জন্য। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে খবর, মঙ্গলবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের ফ্লাইটে রওনা হবেন টাইগার ওপেনার লিটন।

মোস্তাফিজুর রহমান আইপিএলের দল দিল্লি ক্যাপিটালস ছেড়ে বুধবার আসবেন ঢাকায়। বৃহস্পতিবার সকালে ধরবেন বিলেতের ফ্লাইট। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব সরাসরি চেমসফোর্ড যাবেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও যাচ্ছেন ইংল্যান্ডে। সোমবার রাতে বাংলাদেশ দল পৌঁছেছে লন্ডনের অদূরে এসেক্সে।

সেখানকার চেমসফোর্ডে একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ১৯৯৯ সালে নিজেদের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচটি নিউজিল্যান্ডের বিপক্ষে এই মাঠেই খেলেছিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে থাকা দল।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে শুক্রবার একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৯, ১২ ও ১৪মে হবে তিন ওয়ানডে। বৃষ্টির শঙ্কা থাকায় আয়ারল্যান্ডের হোম সিরিজটি হচ্ছে ইংল্যান্ডে।

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২৩মোস্তাফিজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT