ফ্যাসিস্ট সরকার এবং অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনার কারণে দেশে হামের প্রদুর্ভাব ও শিশুমৃত্যু বেড়েছে। বর্তমানে হামের টিকাদান কার্যক্রম চলছে, একই সাথে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের টিকা সংকট দেখা দেবে না বলেও জানান তিনি। জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত উত্তরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং খাতে ৩১ শে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত খেলাপি ঋণের পরিমাণ ৫ লাখ ৪৪ হাজার ৮শ’৩১ কোটি ৮৮ লাখ টাকা। শীর্ষ ২০ টি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেন তিনি।






