গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, চলমান আন্দোলন শক্তিশালী করতে সমমনারা হরতালের মতো কর্মসূচি চাইলেও বিএনপি চায় না। তবে আন্দোলনে সফল হতেই হবে মন্তব্য করে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই কঠোর কর্মসূচি দেয়া হবে। জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দল যাতে আন্দোলনে অংশ নিতে পারে, সে জন্যই যুগপৎভাবে আন্দোলন বলে মন্তব্য করেছেন তিনি।







