চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙ্গামাটিতে শিশু ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

মনসুর আহম্মেদমনসুর আহম্মেদ
৫:৪৫ অপরাহ্ন ০৫, জুলাই ২০২৩
জনপদ, রাঙ্গামাটি
A A

রাঙ্গামাটিতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রুবেল নামের এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ দুই লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

বুধবার ৫ জুলাই দুপুরে ট্রাইব্যুনালের বিচারক এ.ই.এম ইসমাইল হোসেনের আদালত আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। এসময় রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, আসামীপক্ষের আইনজীবী  অ্যাডভোকেট আবছার আলীসহ অন্যান্য আইনজীবিগণ উপস্থিত ছিলেন।

বিচারক রায় ঘোষণার পূর্বে মামলার সারমর্ম তুলে ধরে বলেন, রাষ্ট্রপক্ষ উপস্থাপিত মৌখিক সাক্ষ্য, দালিলিক সাক্ষ্য ও ফরেনসিক সাক্ষ্য দ্বারা ২০১৬ সালের ৭ আগস্ট সকাল আনুমানিক ১১ টার সময় লংগদু থানাধীন ৪নং গাউছপুর ফরেষ্ট অফিস আগরবাগান সংলগ্ন জঙ্গলে আসামি  মো: রুবেল কর্তৃক ৯ বছর বয়সী শিশু ভিকটিমকে ধর্ষণ করার বিষয়টি রাষ্ট্রপক্ষ সন্দেহাতীত ভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। এরপর বিচারক তার রায় পড়ে শুনান।

রায়ে আসামী মো: রুবেল (বর্তমান বয়স-৩২) কে নারী শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯ (১) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে উক্ত অপরাধের দায়ে আসামীকে যাবজ্জীন সশ্রম কারাদন্ড এবং অতিরিক্ত ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন এবং আসামীকে রায় ঘোষণার ৯০দিনের মধ্যে জরিমানার অর্থ বিধি মোতাবেক জমাদানের নির্দেশ প্রদান করা হয়। উক্ত জরিমানার অর্থ মামলার শিশু ভিকটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন বলে উল্লেখ করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাড. সাইফুল ইসলাম অভি জানান, মহামান্য আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। আশা করছি এই রায় দ্রুত কার্যকর করা হবে। আসামীপক্ষের আইনজীবি অ্যাড. আবছার আলী জানিয়েছেন,আমরা এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করবো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: যাবজ্জীবন কারাদণ্ডরাঙ্গামাটিশিশু ধর্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ

মার্চ ১৩, ২০২৬

ফাগুনের শেষ বিকেলের বৃষ্টি জুড়িয়ে দিয়ে গেল প্রাণ

মার্চ ১২, ২০২৬

২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

মার্চ ১২, ২০২৬

মেহেদির রং মোছার আগেই রক্তে লাল সড়ক: দুর্ঘটনায় নিমেষেই শেষ দুটি প্রাণ

মার্চ ১২, ২০২৬

প্রথম ম্যাচে জিতে পাকিস্তান সিরিজ নিয়ে ‘ইতিবাচক’ মিরাজ

মার্চ ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT