চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর রেকর্ডের রাত, পর্তুগালের জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৪ পূর্বাহ্ন ২৪, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। ওই ম্যাচে শুরুর একাদশে না থাকার হতাশায় জাতীয় দলের হয়ে সিআরসেভেন আর খেলতেই চাননি। ইউরো-২০২৪ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মাঠে নেমেই গড়লেন ইতিহাস। একইসঙ্গে পেলেন জোড়া গোলের দেখা।

বৃহস্পতিবার রাতে লিসবনে হওয়া জে গ্রুপের ম্যাচে লিচেনস্টেইনের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে পর্তুগাল। দলটির কোচ হিসেবে রবের্তো মার্টিনেজের নতুন যাত্রা সফলতার সঙ্গেই শুরু হল।

ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ১৯৭ ম্যাচ খেলার রেকর্ড গড়েন পর্তুগিজ মহাতারকা। এর আগে কুয়েতের বাদের আল-মুতাওয়ার দখলে রেকর্ডটি ছিল।

আট মিনিটের মাথায় কর্নার কিকে উড়ে আসা বল প্রতিপক্ষের গোলরক্ষক ঠিকঠাক বিপদমুক্ত করতে ব্যর্থ হন। ডি বক্সের বাইরে বল পেয়ে দূরপাল্লার শটে বল জালে জড়ান জোয়াও ক্যান্সেলো।

বিরতির পর ৪৭ মিনিটে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার বের্নার্দো সিলভা। ক্যান্সেলোকে ডি বক্সের ভেতর ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ৫১ মিনিটে স্পট কিক থেকে গোল পান রোনালদো।

৬৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেয়া ফ্রি কিকে আবারো নিশানাভেদ করেন সিআর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে এটি তার ১২০তম গোল।
ম্যাচ শেষে রোনালদো তার ইনস্টাগ্রামে লিখেছেন, একটি বিশেষ স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে আবার খেলা এবং গোল করাটা দারুণ অনুভূতি।
সর্বকালের সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা খেলোয়াড় হতে পেরে আমি গর্বিত।

Reneta

অপরদিকে, নেপলসে হওয়া সি গ্রুপের খেলায় ইতালির বিপক্ষে ২-১ গোলে জিতেছে ইংল্যান্ড। ৬২ বছর পর আন্তর্জাতিক ফুটবলে ইতালির মাটিতে ৬২ বছর পর জয়ের স্বাদ পেল ইংলিশরা। এর আগে ১৯৬১ সালে তাদের মাঠে থ্রি লায়নরা জয় পেয়েছিল।

ম্যাচের ১৩ মিনিটে কর্নার কিক থেকে তৈরি হওয়া সম্ভাবনা কাজে লাগিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ডেকলান রাইস।

৪৪ মিনিটের মাথায় জিওভান্নি ডি লরেঞ্জোর হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পট কিক থেকে গোল করে ইংল্যান্ডের হয়ে রেকর্ড ৫৪ গোল করেন অধিনায়ক হ্যারি কেন। সাবেক তারকা স্ট্রাইকার ওয়েইন রুনির করা ৫৩ গোলকে তিনি টপকে গেলেন।

বিরতির পর ৫৬ মিনিটের মাথায় লরেঞ্জো পেল্লেগ্রিনির বাড়ানো বল নিয়ে ডান পায়ে গোল করে আজ্জুরিদের হয়ে ব্যবধান কমান মাতেও রেতেগুই। এরপর রেতেগুইকে বাজেভাবে ফাউল করায় ৮০ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন লুক শ। দশজনের দলে পরিণত হয় ইংল্যান্ড।

তবে খেলার বাকি সময়টা পার করে দিতে পারায় ইংলিশরা জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইতালিইংল্যান্ডকেনপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নেদারল্যান্ডসকে হারিয়ে চারে চার ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে এস জয়শঙ্করের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, অফিস থেকে বের হয়ে গেলেন বাসস এমডি

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

গঙ্গা চুক্তি নবায়নে আলোচনা শুরু বাংলাদেশ-ভারতের

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

টানা ৩৬ দিন বন্ধ থাকছে স্কুল, কাল থেকে ছুটি শুরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT