চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় কিংবদন্তী প্রযোজক হাবিবুর রহমানের ৫০ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ন ১৪, জুলাই ২০২২
বিনোদন
A A

স্বাধীনতা পরবর্তী বাংলা চলচ্চিত্রে সন্দেহাতীত ভাবে গুরুত্বপূর্ণ নাম হাবিবুর রহমান। কালজয়ী ও ভিন্নধারার বেশকিছু সিনেমার প্রযোজক তিনি। ১৯৭২ সালে ১৬ জুলাই কিংবদন্তী নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ‘তিতাস একটি নদীর নাম’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। শনিবার (১৬ জুলাই) চলচ্চিত্রে তার ৫০ বছর পূর্ণ হতে যাচ্ছে।

‘তিতাস একটি নদীর নাম’ ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৭৩ সালের ২৭ জুলাই। পরবর্তী সময়ে তিনি প্রযোজনা করেন পদ্মা নদীর মাঝি, হঠাৎ বৃষ্টি, মনের মানুষ, শঙ্খচিলসহ আরো অনেক ছবি। তার বরাবরই লক্ষ্য ছিল সাহিত্যনির্ভর বা শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণের দিকে।

হাবিবুর রহমান দুটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। একটি হলো আশীর্বাদ চলচ্চিত্র। এই প্রযোজনা প্রতিষ্ঠানটি শুধু যে শিল্পশোভন চলচ্চিত্র নির্মাণ করেছে তা নয়। এই প্রতিষ্ঠান থেকে অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র পরিবেশিতও হয়েছে। এর মধ্যে গিয়াসউদ্দিন সেলিমের ‘মনপুরা’ ছবির নাম উল্লেখযোগ্য।

এছাড়া তিনি ছবির কাজের জন্য ১৯৭২ সালের ১৬ জুলাইতেই একত্রিত করেন একঝাঁক মেধাবী তরুণকে। ছবির পেছনে নানা ভূমিকায় কাজ করেন ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দীন রিজভী, আখন্দ সানোয়ার মোরশেদ, শমশের আহমেদ, আওলাদ হোসেন চাকলাদার, এ জে মিন্টু ও ছটকু আহমেদ। এরপর তিনি গড়ে তোলেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাওন সাগর লিমিটেড’। সাতজন ছিলেন এই প্রযোজনা প্রতিষ্ঠানের পরিচালক।

গত ৫০ বছরে হাবিবুর রহমান খানের পৃষ্ঠপোষকতায় অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন তারা। তাদের সেই অবদানের কথা তুলে ধরতেই ছটকু আহমেদ তৈরি করছেন তথ্যচিত্র ‘চলচ্চিত্রে আমাদের ৫০ বছর’। ছটকু আহমেদসহ নির্মাতা এ জে মিন্টু, ফখরুল হাসান বৈরাগী, তমিজ উদ্দিন রিজভী, প্রযোজক হাবিবুর রহমান খান ও শমশের আহমেদকে নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্রটি।

চ্যানেল আইতে তথ্যচিত্রটি প্রচার হবে ১৭ জুলাই সন্ধ্যা ৬টায়। এছাড়া ১৬ জুলাই দুপুর ১টা ৫ মিনিটে হাবিবুর রহমান খানকে নিয়ে চ্যানেল আইতে প্রচার হবে বিশেষ তারকা কথন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওলাদ হোসেন চাকলাদারআখন্দ সানোয়ার মোরশেদইমপ্রেসএ জে মিন্টুচ্যানেল আইছটকু আহমেদতমিজ উদ্দীন রিজভীতারকা কথনতিতাস একটি নদীর নামপ্রযোজকফখরুল হাসান বৈরাগীমনের মানুষলিড বিনোদনশঙ্খচিলশমশের আহমেদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঈদকে ঘিরে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ঢল

মার্চ ১৩, ২০২৬
বগুড়ায় টিএমএসএসের রাসায়নিক সারমুক্ত কৃষি

বগুড়ায় টিএমএসএসের রাসায়নিক সারমুক্ত কৃষি

মার্চ ১৩, ২০২৬
হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান

হরমুজ প্রণালী বন্ধই রাখতে চায় ইরান

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

মার্চ ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন শনিবার

মার্চ ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT