চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিআই আমদানিকারক মার্শাল এগ্রোভেট কালো তালিকাভুক্ত: ডিএনসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ন ১৮, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A

মশক নিধনে বিটিআই পাউডার আমদানি নিয়ে জালিয়াতি প্রমাণ পাওয়া গেলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা। তিনি বলেছেন, ইতোমধ্যে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিটিআই পাউডার আমদানিকারক প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ আগস্ট এটিএন বাংলার প্রধান কার্যালয়ে ডিবেট ফর ডেমেক্রেসির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যদি আমদানিকারক প্রতিষ্ঠান কোন প্রতারণা বা ছলচাতুরি করে এমনকি তাদের বিরুদ্ধে কোন অনিয়ম প্রমাণীত হয় তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সচেতনতামূলক এই সেমিনারে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু।

সভাপতির বক্তব্যে হাসান আহমেদ কিরন বলেন, বিদেশ থেকে আমদানিকৃত মশক নিধনের জন্য বিটিআই পাউডার মানসম্পন্ন কিনা, রপ্তানিকারক প্রতিষ্ঠান কারা, সঠিক প্রতিষ্ঠান থেকে গুণগত ওষুধ আমদানি করা হয়েছে কিনা তা যাচাই বাছাই করার পূর্বে ব্যবহার সঠিক হয়নি। মশা মারার জন্য সিঙ্গাপুর থেকে ওষুধ আনা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার অবসান হওয়া উচিত।

তিনি বলেন, বিটিআই পাউডার আমদানি ও এর প্রয়োগ নিয়ে জনগণকে স্বচ্ছ ধারণা দেওয়া না হলে আরও অধিক ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই উত্তর সিটি কর্পোরেশনের উচিত অতি দ্রুত আমদানিকৃত বিটিআই পাউডার নিয়ে সৃষ্ট বিতর্কের অবসান ঘটানো। এছাড়াও অভিযুক্ত প্রতিষ্ঠানকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা।

কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টু বলেন, মেয়রের নেতৃত্বে আমরা আমাদের কর্মীদের নিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা এডিস মশা নিধনে সচেষ্ট রয়েছি। বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলররা তার নিজ নিজ এলাকার অলি গলিসহ সর্বত্র এডিস মশা নিমূর্লে ও ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে। তবে সরকারের প্রচেষ্টার পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে বলে জানান তিনি।

Reneta

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার এডিশনাল চিফ তাশিক আহমেদ, মোহাম্মদপুর কাঁচাবাজার বনিক সমিতির সভাপতি মো. লুৎফর রহমান বাবুল প্রমুখ।

Jui  Banner Campaign
ট্যাগ: ডেঙ্গুডেঙ্গু পরিস্থিতিডেঙ্গু প্রতিরোধবিটিআই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একুশে পদক পাচ্ছেন ১০ বিশিষ্টজন

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখছেন ডা. এ জেড এম জাহিদ।

গণসংযোগের ফাঁকে দরিদ্র রোগীদের জন্য প্রেসক্রিপশন লিখতে হচ্ছে ডা. জাহিদকে

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রণবীর-যশের সাথে সংঘর্ষ চান না রাম চরণ!

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও কানাডার বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে অন্টারিওতে বৈঠক

ফেব্রুয়ারি ৫, ২০২৬
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের আন্তরিকতার অভাবে টেলি স্বাস্থ্যসেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ সেবাটি ঝুঁকির মুখে পড়েছে

নীরবে বন্ধের পথে জাতীয় স্বাস্থ্য বাতায়ন ‘১৬২৬৩’

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT