চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় কোরিয়ান অভিনেতার মরদেহ উদ্ধার, কী হয়েছিলো?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ন ২৮, মার্চ ২০২৬
বিনোদন
A A

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো আর নেই। মাত্র ৪৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে তার সংস্থা কোরিয়া ম্যানেজমেন্ট গ্রুপ (কেএমজি)।

সংস্থাটির এক বিবৃতিতে জানানো হয়, নিজ বাসা থেকে অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের অনুরোধে মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি। একইসঙ্গে পরিবারের গোপনীয়তা রক্ষার স্বার্থে গণমাধ্যমকে সাক্ষাৎকার ও সরাসরি যোগাযোগ থেকেও বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কোরিয়ার বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাটি ঘিরে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের আলামত পাওয়া যায়নি।

২০০৬ সালে কেবিএস নাটক ‘ইনভিজিবল ম্যান চই ঝ্যাং সু’-এর মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন লি সাং-বো। এরপর একে একে তিনি অভিনয় করেন রুগাল, সিক্রেটলি, গ্রেটলি এবং বেড লাভ-সহ বিভিন্ন জনপ্রিয় প্রযোজনায়।

বিশেষ করে প্রাইভেট লাইভস এবং মিস মন্টে-ক্রিস্টো ড্রামায় অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে ব্যাপক পরিচিতি পান তিনি। সবশেষ তাকে দেখা গেছে ‘এলিগেন্ট এম্পায়ার’ সিরিজে।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে নিজস্ব অভিনয়শৈলীর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন এই অভিনেতা। তবে ২০২২ সালে তিনি একবার মাদক গ্রহণের সন্দেহে আলোচনায় আসেন। পরবর্তীতে তদন্ত শেষে জানা যায়, বিষণ্নতার চিকিৎসায় নেওয়া ওষুধের কারণেই ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তাকে ‘নো চার্জ’ দিয়ে অব্যাহতি দেওয়া হয়।

Reneta

লি সাং-বোর অকাল মৃত্যুতে কোরিয়ান বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাচ্ছেন সহকর্মী ও অনুরাগীরা। এন্টারটেইনমেন্ট

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোরিয়ান অভিনেতালিড বিনোদনসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনা জেনারেলদের সব শর্ত মানলেও খালেদা জিয়ার না

মার্চ ২৮, ২০২৬

অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার

মার্চ ২৮, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়াপল্টনে তারেক রহমান

মার্চ ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে অপরাধে জড়িত অভিযোগে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

মার্চ ২৮, ২০২৬

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাবি শিক্ষক মোনামীর ছবি নিয়ে যা জানা গেল

মার্চ ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT