চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাহিদা বেশি শাকিবে, ঈদে ‘লিডার’ চলবে শতাধিক হলে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৩ অপরাহ্ন ৩১, মার্চ ২০২৩
বিনোদন
A A

সিনেমাপ্রেমী থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার কাছে চাহিদার শীর্ষে শাকিব খান। গত দেড়যুগ ধরে সিনেমা মুক্তির আগে হল বুকিং এর ক্ষেত্রেও সংশ্লিষ্টরা এই সুপারস্টারের ছবি খোঁজেন! আসন্ন ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না।

চালু থাকা দুই তৃতাংশ হলে চলবে শাকিব খান অভিনীত ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। তপু খানের পরিচালনায় নির্মিত এ ছবি পরিবেশনা করছে এম এম মঞ্জুর রহমান।

চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, শাকিব খানের ‘লিডার আমিই বাংলাদেশ’ এবং ‘আগুন’ দুটি সিনেমা ঈদে মুক্তির কথা ছিল। কিন্তু নির্মাতা সূত্রে তিনি জানতে পেরেছেন, ‘আগুন’ ঈদে মুক্তি পাবে না। সেই হিসেবে শাকিবের ঈদের একমাত্র ছবি হতে যাচ্ছে ‘লিডার’!

লিডার এ শাকিব ছাড়াও অভিনয় করেছেন শবনম বুবলী, মিশা সওদাগর, সীমান্ত প্রমুখ। বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায়া ছবিটি সামাজিক সচেতনা, প্রতিবাদ (অ্যাকশন) ও রাষ্ট্রে জীবন যাপনে স্বনির্ভর হওয়ার বার্তা দেবে দর্শকদের।

পরিবেশক মঞ্জুর রহমান বলেন, গত ঈদে প্রায় দেড়’শ বন্ধ সিনেমা হল খুলেছিল। এবারও তেমন হবে। সেই হিসেবে প্রায় দুইশ-এর মতো হলে ঈদের সবগুলো সিনেমা চলতে পারে। ঈদের অনেক বাকি। রমজানে ম্যাক্সিমাম হল বন্ধ। এর মধ্যে আমরা সম্প্রতি লিডার-এর বুকিং নেওয়া শুরু করেছি।

”আমরা প্রত্যাশা করছি, ১০০-এর বেশি হল পাবে ‘লিডার’। কারণ সারাবছর সিনেমা হলে হিরোর (শাকিব খান) ছবির ডিম্যান্ড অন্যরকম। তার নতুন ছবি না পাওয়ায় পুরাতন ছবি চালানো হয়। একবছর পর হিরোর সিনেমা আসবে। সিঙ্গেল স্ক্রিনের প্রতিটি হল মালিকরা চাইবে হিরোর ছবি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে প্রত্যাশা রাখছি, ঈদে ‘লিডার’ ১০০-এর মতো হল পাবে।”

Reneta

তিনি আরও জানান, ঈদে লিডার আসবে কনফার্ম। এই সপ্তাহে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার টিজার এবং পরে গান মুক্তি দেওয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ঈদের ছবিবুবলীলিড বিনোদনলিডারলিডার আমিই বাংলাদেশশবনম বুবলীশাকিব খানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

কুমিল্লার দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা করে পাবে: রেলপথ প্রতিমন্ত্রী

মার্চ ২২, ২০২৬

‘প্রেশার কুকার’-এ মেতেছে দর্শক, সব শো হাউসফুল

মার্চ ২২, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ভুয়া গেজেট, হাজার কোটি টাকার ঋণের আবেদন

মার্চ ২২, ২০২৬

ঈদে বিয়ের গহনা বহনে পুলিশ নিরাপত্তা দিবে: ডিবি প্রধান

মার্চ ২২, ২০২৬
কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন খেলনা ‘ডিনো’র উদ্ভাবক বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ফাতিন আনাম রাফিদ

সিলিকন ভ্যালিতে বাংলাদেশি তরুণের চমক

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT