চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসাসফল ‘লিডার’, বলছেন পরিচালক-প্রযোজক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ন ০৪, মে ২০২৩
বিনোদন
A A

ঈদে মুক্তির পর থেকে গত দুই সপ্তাহ ধরে আলোচনায় শাকিব খান অভিনীত তপু খানের প্রথম ছবি ‘লিডার আমিই বাংলাদেশ’। ঈদের দিন থেকে দেশের ১০০ সিনেমা হলে দাপিয়ে ব্যবসা করে করেছে এ ছবি। দেশের সিনেমা হলগুলোতে দর্শকদের ঢলও নামে! এ কারণে মুক্তির দ্বিতীয় সপ্তাহে আরও দুই হল বেশি পায় ‘লিডার’। 

টানা দুই সপ্তাহ একচেটিয়া ব্যবসা করেছে ‘লিডার’। চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছে লিডার’র প্রযোজক আশিকুর রহমান। তিনি বলেন, ছবি মুক্তির পর সবখানে হলভর্তি দর্শক দুই সপ্তাহে ‘লিডার’ দেখেছেন এবং হিট গেছে। এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে সিঙ্গেল স্ক্রিন থেকে প্রযোজকের কাছে লাভের টাকা আসার প্রক্রিয়া অনেক জটিল। আশা করছি ‘লিডার’ লগ্নীকৃত অর্থ উঠে আসবে।

‘লিডার’ ছবির পরিচালক তপু খান বলেন, সিঙ্গেল স্ক্রিনে দুই সপ্তাহের চুক্তিতে ‘লিডার’ দেয়া হয়েছিল। সিনেপ্লেক্স-সিঙ্গেল স্ক্রিন মিলে দুই সপ্তাহ টানা ব্যবসা করে সুপারহিট হয়েছে। আরও এক সপ্তাহ যদি আমরা ‘লিডার’ চালাই তাহলে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলোর প্রযোজকরা বিপদে পড়বেন।

এ জন্য রেন্টাল না কমিয়ে হল সংখ্যা কমানো হয়েছে বলে জানান তপু খান। একই কথা বললেন ‘লিডার’ এর পরিবেশক এম এম মঞ্জুর রহমান।

‘অন্য ছবিগুলো চলুক। ভালো মন্দ বিচার করে হলমালিকরা হয়তো এরপরে আবার ‘লিডার’ চাইলে আমরা তখন দেব। কিন্তু রেন্টাল কমবে না।’

পরিচালক তপু খান বলেন, যদি ‘লিডার’ রেন্টাল কমিয়ে ১০০ হল ধরে রাখতাম তাহলে আমাদের অন্য ছবিগুলো ভারসাম্য হারাতো। যে হলগুলো ‘লিডার’ ছেড়ে দিচ্ছে সেখানে ঈদে মুক্তি পাওয়া অন্য ছবিগুলো একসপ্তাহ চলে কিছুটা হলেও সমবণ্টন হোক। কারণ, শুনছি ১২ মে হিন্দি ছবি আসবে।

Reneta

তিনি আরও বলেন, আমরা কোথাও ফ্রি বা চালানোর পর টাকা এই শর্তে ‘লিডার’ দেইনি আগামীতেও দেব না। সিঙ্গেল স্ক্রিনগুলোতে দুই সপ্তাহের চুক্তিতে ‘লিডার’ দেয়া হয়েছিল। সেগুলোতে ঈদের দিন থেকে খুব ভালো চলছে। সিঙ্গেল স্ক্রিন কমলেও সিনেপ্লেক্সগুলোতে আগের মতোই চলবে ‘লিডার’।

হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমাস দাশ বলেন, সারদেশ বিবেচনা করলে ব্যবসায়িক লাভের দিক থেকে প্রথমে থাকবে শাকিব-বুবলী অভিনীত ‘লিডার’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনয়ঈদের ছবিলিড বিনোদনলিডারশাকিব খানসিঙ্গেল স্ক্রিনসিনেমাসুপারহিট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ধারাবাহিক ১০টি শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

মার্চ ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ফেরাতে প্রক্রিয়া চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মার্চ ২৪, ২০২৬

টানা চতুর্থ বার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে মমতা

মার্চ ২৪, ২০২৬

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে শুরু বাংলাদেশের

মার্চ ২৪, ২০২৬

রাজনীতিকদের নির্যাতনের অভিযোগ ‘তদন্তের পর’ ব্যবস্থা

মার্চ ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT