চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে ৪০০ বছরের পুরনো দালালবাজার জমিদার বাড়ি সংরক্ষণের দাবি

মোহাম্মদ আক্তার আলমমোহাম্মদ আক্তার আলম
৩:২০ অপরাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০২৫
- সেমি লিড, জনপদ, লক্ষ্মীপুর
A A

মোহাম্মদ আক্তার আলম: বাড়িটিতে ধসে পড়া ইটের ভগ্নস্তুপ, রাজকীয় প্রবেশদ্বার, বিশাল বিশাল থাম, সিঁড়ি ঘর, সিংহ দরজা, কাচারি ঘর, অন্দরমহল, রংমহল, হেঁশেল ও শাঁনবাধানো পুকুর ঘাটের দিকে তাকালে বোঝা যায়, কোন একসময় এই বাড়িতে রুচিশীল মানুষ বাস করতেন।

বর্তমানে পুরনো ইটের দেয়ালে অসংখ্য পরগাছা ও ভেতরে ময়লার স্তুপ থাকলেও বাড়িটি দখলবাজ মুক্ত হয়েছে। লক্ষ্মীপুরের সাবেক জেলা প্রশাসক টিপু সুলতান, অঞ্জন চন্দ্র পালের আন্তরিকতায় প্রশাসনের ব্যবস্থাপনায় ২০২১ সালে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রত্বতত্ত্ব অধিদপ্তর সীমানা প্রাচীর নির্মাণ করে বাড়িটি প্রাথমিক দখলমূক্ত করে। তবে দখল মূক্ত হলেও বাড়ীটি সংরক্ষণের দাবি জানিয়েছে লক্ষ্মীপুরবাসী। কেননা লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজারে ৪০০ বছর পূর্বে নির্মিত হওয়া জমিদার বাড়িটির সাথে জড়িয়ে আছে দেশভাগের ইতিহাস।

এই এলাকায় জমিদারির সূচনার সময় ৪০০ বছর পূর্বে ভারতের কলকাতায় আদি নিবাস থাকা জমিদার লক্ষ্মী নারায়ণ বৈষ্ণব বাড়িটি নির্মাণ করেন। লক্ষ্মী নারায়ণ বৈষ্ণবের বংশধরেরা ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের বানিজ্যিক এজেন্ট ছিল। তাই স্থানীয় লোকেরা তাদের বৃটিশদের দালাল মনে করে এই স্থানকে দালালবাজার ও বাড়ির নাম দালাল বাড়ি নামকরণ করেন।

বাড়িটি ইতিহাসের অংশ হওয়া সম্পর্কে জানা যায়, ১৯৪৬ সালের ১০ অক্টোবর ছিল কোজাগরী লক্ষ্মীপূজার দিন। এর সপ্তাহ তিনেক আগে কলকাতায় ঘটে যায় ইতিহাসের অন্যতম কুখ্যাত সাম্প্রদায়িক হানাহানি। যা, ‘দা গ্রেট ক্যালকাটা কিলিং’ নামে ইতিহাসে পরিচিত। উত্তপ্ত সাম্প্রদায়িক আবহাওয়ায় নানা গুজবের ডালপালা ছড়িয়ে পড়েছিল সর্বত্রই।

Reneta

তৎকালীন নোয়াখালীর অন্তর্গত লক্ষ্মীপুরেও ছিল চাপা আতঙ্ক। লক্ষ্মীপূজার দিন লক্ষ্মীপুরের রামগঞ্জে জমিদার রাজেন্দ্রলাল চৌধুরীর বাড়িতে আক্রমণ শুরুর পর হিংসা, হানাহানি আর লুটপাট জেলায় ছড়িয়ে পড়ল বারুদের মতো। এই অবস্থায় অনেক হিন্দু পরিবার এক কাপড়ে ঘর-বাড়ি ছেড়ে চলে গেলেন কলকাতায়। অনেকের মতো লক্ষ্মীনারায়ণ জমিদার বাড়ির বাসিন্দারাও ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হন। ৭৮ বছর আগের সেই কালো অধ্যায় ধারণ করে এখনো দাঁড়িয়ে আছে লক্ষ্মী নারায়ণ জমিদার বাড়ি। লক্ষ্মীনারায়ণের বংশধরেরা বাড়িটি ছেড়ে চলে যাওয়ার পর পাকিস্তান আমলে এটি বহুবার নানা চক্র দখলের চেষ্টা করেছে। শেষ পর্যন্ত অবশ্য কেউ দখল করতে পারেনি। বহুদিন পরিত্যক্ত অবস্থায় থাকার পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাড়িটি পুরোনো স্থাপত্য নিদর্শন হিসেবে স্বীকৃতি পায়।

৫ একর জায়গা নিয়ে ষোল শতাব্দিতে নির্মিত হওয়া বর্তমানে ধ্বংসপ্রাপ্ত এই বাড়ি ঘুরে দেখতে অনেকেই আসেন। জমিদারবাড়ি দেখতে আসা ব্যবসায়ী নাছির আলম মিশন ও এ আর বিপ্লব বলেন, জমিদারবাড়ী দেখতে আসছি। বাড়িটির কারুকাজ অনেক সুন্দর। তবে ভিতরের পরিবেশ খুবই নোংরা। কর্তৃপক্ষ এটি সংস্কারের উদ্যোগ নিলে পর্যটক আকৃষ্ট হবে ও শিক্ষার্থীসহ যুবসমাজ ঘুরতে আসবে। তারা জমিদারবাড়ির ইতিহাস জানার সুযোগ পাবে।

সাংবাদিক জাহাঙ্গীর হোসেন লিটন বলেন, বৃটিশ আমলের জমিদার বাড়িটি লক্ষ্মীপুরের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন, তাই এটাকে সংরক্ষণ করা সময়ের দাবি।

বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সামছুল করিম খোকন বলেন, নতুন প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানাতে দালালবাজার জমিদার বাড়িটি সংস্কার ও সংরক্ষণ দুটোই করতে হবে।

শিক্ষার্থী বীথি আক্তার ও ইতি আক্তার বলেন, জমিদারবাড়ীর প্রবেশমূখে বাড়ির বিভিন্ন স্থাপনার ইতিহাসও লিখে রাখলে শিক্ষার্থীরা ইতিহাস সম্পর্কে অবগত হতে পারবে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জামশেদ আলম রানা বলেন, জেলা প্রশাসন থেকে দালালবাজার জমিদার বাড়ী সংস্কার বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে এবং সে মোতাবেক বাজেট নিরুপণ ও বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: দালালবাজার জমিদার বাড়িলক্ষ্মীপুরসংরক্ষণ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT