অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, যে আইন কন্ঠরোধ করে সাংবাদিকদের কলম থামিয়ে দেয়, সে আইনের অবসান দরকার। তাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা বাতিল করতে উচ্চ আদালতে আবেদন করা হয়েছে, স্থগিত থাকা মামলা ডিসেম্বরের মধ্যেই বাতিল হতে পারে। ওই আইনের তদন্তে থাকা মামলাগুলোর চূড়ান্ত রিপোর্টও পুলিশকে দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। পরাগ আজিমের রিপোর্ট।







