চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দিনের মতো বরিশালে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাঈদ পান্থসাঈদ পান্থ
৩:২৯ অপরাহ্ন ৩০, মে ২০২৫
- সেমি লিড, জনপদ, বরিশাল
A A

বরিশালের অভ্যন্তরীণ সব রুটে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে নদী ও সাগর এখনো উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো লঞ্চ চলাচল বন্ধ। তবে ঢাকা বরিশাল রুটের লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে এই তথ্য জানিয়ে বরিশাল নদী বন্দর কর্মকর্তা সেলিম রেজা বলেন, আবহাওয়ার সংকেত বলবৎ থাকায় এবং নদীতে ঢেউয়ের রোলিং থাকায় অভ্যন্তরীণ রুটের ছোট লঞ্চগুলো চলাচলে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলে এসব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হবে।

ওদিকে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা এর প্রভাব থাকবে। এজন্য এখনো বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি বর্ষিত হচ্ছে। নদী বন্দরে ২ নম্বর এবং সমুদ্র বন্দরে ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আনিসুর রহমান জানান, বিগত ২৪ ঘণ্টায় অর্থাৎ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বর্ষণ দু-এক দিন চলবে বলেও জানান তিনি। বৃষ্টি ঝড়িয়ে ক্রমে নিম্নচাপের প্রভাব কেটে যাবে।

পানি উন্নয়ন বোর্ড বরিশালের জলানুসন্ধান বিভাগের উপসহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, গত দুই দিন বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ নদীগুলোর সাতটি পয়েন্টে বিপদসীমা অতিক্রম করলেও শুক্রবার বিভাগের কোনো পয়েন্টে কোনো নদীর পানি বিপদসীমার ওপরে নাই। পানি উন্নয়ন বোর্ড ১৯টি পয়েন্টের পানি প্রবাহ পর্যালোচনা করে দেখেছে, সবখানের পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে।

 

Jui  Banner Campaign
ট্যাগ: অভ্যন্তরীণ সব রুটবস্রিশাললঞ্চ চলাচল বন্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT