চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরের মাঠে ‘শেষ’ ম্যাচের আগে যে বার্তা দিলেন মেসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৯ পূর্বাহ্ন ২৯, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষলগ্নে ঘোরাফেরা করছেন লিওনেল মেসি। আলোচনা আছে ২০২৬ বিশ্বকাপ খেলে আর্জেন্টিনা জার্সিকে বিদায় বলে দেবেন ৩৮ বর্ষী মহাতারকা। ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি তাই কিংবদন্তির জন্য বেশ গুরুত্বপূর্ণ।

৫ সেপ্টেম্বর আর্জেন্টিনার মনুমেন্টালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে মেসির দল। বিশ্বকাপে উড়াল দেয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে গুরুত্বপূর্ণ ম্যাচ কিংবদন্তির জন্য। আলোচনা আছে, আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে মেসির বিদায় ঘিরে। কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে, সেটা এখনও ঠিক হয়নি। আপাতত ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনা জার্সিতে হতে পারে ঘরের মাঠে মেসির শেষ প্রতিদ্বন্দ্বিতামূলক প্রদর্শনী।

ভেনেজুয়েলা ম্যাচের পর কদিন বিরতি দিয়ে মেসিরা নামবেন ইকুয়েডরের মাঠে। এরপর আর্জেন্টিনা জাতীয় দলের সূচিতে পরবর্তী প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে ২০২৬ সালের মার্চে। স্পেনের বিপক্ষে ‘ফিনালিস্সিমা’। ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এরপরই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে চলা ২০২৬ বিশ্বকাপ খেলতে উড়াল দেবে আর্জেন্টিনা।

আভাস দিয়ে মেসিও জানালেন ভেনেজুয়েলা ম্যাচটা তার জন্য বিশেষ, ‘এটা আমার জন্য বিশেষ ম্যাচ হতে চলেছে। জানি না এরপর আর্জেন্টিনার মাটিতে আর কোন প্রীতি ম্যাচ হবে কিনা। তাই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আমার স্ত্রী, পরিবার, ভাই, বাবা-মা সবাই উপস্থিত থাকবে।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ দুই ম্যাচ তাই সাদামাটা লিওনেল স্কালোনির দলের কাছে। এই দুই ম্যাচের স্কোয়াডেও আছেন মেসি।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাবিশ্বকাপ বাছাইমেসিলাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে মহা ধুমধামে বট-পাকুড়ের বিয়ে

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়য়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, ছবি: সংগৃহীত।

তারেক রহমানের কাছে ভারতের চিঠি: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আত্মহত্যার চেষ্টা করেছেন মেঘমল্লার বসু!

ফেব্রুয়ারি ২০, ২০২৬

আব্বু আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ: জাইমা রহমান

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ঋত্বিক-সত্যজিৎ থেকে সৃজিত: শংকরের গল্পে আরো যাদের সিনেমা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT