চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমের জামিন বহাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত
A A
ছবি : সংগ্রহীত

ছবি : সংগ্রহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা পৃথক আবেদন খারিজ করে সোমবার (১০ নভেম্বর) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ অনীক আর হক। লতিফ সিদ্দিকীর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী জেড. আই. খান পান্না, আইনজীবী এম. আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া ও জাকির হোসেন মাসুদ। আর সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী সারা হোসেন, রমজান আলী শিকদার ও প্রিয়া আহসান চৌধুরী।

গত ৬ নভেম্বর বিচারপতি এ. এস. এম. আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই দুজনের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সে জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পৃথকভাবে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে। পরে চেম্বার আদালত আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। সেই ধারাবাহিকতায় আজ আবেদন দুটি খারিজ করে দেন আপিল বিভাগ।

এই আদেশের ফলে আবদুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্নার জামিন বহাল থাকায় তাদের কারামুক্তিতে আর কোনো বাধা নেই, জানিয়েছেন তাদের আইনজীবীরা।

‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোলটেবিল আলোচনার আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠন। অনুষ্ঠানে অংশ নেন আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।

Reneta

আলোচনার এক পর্যায়ে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে প্রবেশ করে অনুষ্ঠানের আয়োজক ও অংশগ্রহণকারীদের ওপর চড়াও হয়। তারা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে এবং আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখে।

পরে অবরুদ্ধকারীরা পুলিশের হাতে লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেয়।

একই রাত (২৮ আগস্ট দিবাগত) রাত পৌনে ১টার দিকে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।
মামলায় মোট ১৬ জনকে আসামি করা হয়।

পরে নিম্ন আদালতে জামিন আবেদন নাকচ হলে আবদুল লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম পান্না হাইকোর্টে জামিনের আবেদন করেন, যা গত সপ্তাহে মঞ্জুর করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: বিচারপতি মো. সগীর হোসেনমঞ্জুরুল আলমলতিফ সিদ্দিকীসুপ্রিম কোর্টে
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

শহীদ মিনারে বিরোধী দলের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ফেব্রুয়ারি আজ

ফেব্রুয়ারি ২১, ২০২৬

অমর একুশে ভাষার গৌরব, আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের অঙ্গীকার: সংস্কৃতিমন্ত্রী 

ফেব্রুয়ারি ২০, ২০২৬

ভারত-পাকিস্তানের ক্রিকেটাররা ‘প্রকাশ্যে হাত মেলান না, আড়ালে আড্ডা দেন’

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT