চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মৃত’ আনোয়ারা বেগম নির্বাচন কমিশনে, বহাল যুবদল নেতার মনোনয়ন

ফেনী প্রতিনিধিফেনী প্রতিনিধি
৩:০০ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, ফেনী, রাজনীতি
A A
ছবি: ফেনী প্রতিনিধি

ছবি: ফেনী প্রতিনিধি

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঁইয়া) আসনে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন নিয়েছিলেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ। কিন্তু তার সমর্থনকারী হিসেবে স্বাক্ষর করা ভোটার আনোয়ারাকে মৃত দাবি করে গত ৪ জানুয়ারী মাসুদের মনোয়ন বাতিল ঘোষণা করেন ফেনী জেলা প্রাশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মনিরা হক।

এই আদেশের আপিল শুনানিতে রবিবার মৃত দাবি করা সেই ভোটার আনোয়ারা হাজির হয়েছেন নির্বাচন কমিশনে। মৃত ভোটারকে জীবিত দেখার পর যাচাই বাছাই শেষে খালেদ মাহমুদ মাসুদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। রবিবার (১৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শেষে এ সিদ্ধান্ত দেয় কমিশন।

খালেদ মাহমুদ মাসুদ বলেন, স্বতন্ত্র প্রার্থীদের ৫ শতাংশ ভোটারের স্বাক্ষর দেওয়ার নিয়ম অনুযায়ী আমি আনোয়ারা বেগম নামের একজন ভোটারের স্বাক্ষর জমা দিয়েছিলাম। কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা আমার বিরুদ্ধে মৃত আনোয়ারা বেগমের স্বাক্ষর জাল করার অভিযোগ তুলে আমার মনোনয়ন অবৈধ ঘোষণা করেন। অথচ যেই আনোয়ারাকে মৃত দাবি করা হচ্ছে, তিনি স্বাক্ষরই দিতে পারতেন না। তিনি আঙ্গুলের ছাপ ব্যবহার করতেন। তাই আমি মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করি। আপিল শুনানীতে মৃত দাবী করা আনোয়ারা বেগম কমিশনে হাজির হয়ে প্রমান দিয়েছেন তিনি মরেননি। পরে নির্বাচন কমিশন স্বাক্ষর যাচাই করে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।

প্রসঙ্গত, ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক।

তবে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলে নির্বাচন কমিশনে আবেদন করেন জামায়াত প্রার্থী। আপিল শুনানি শেষে কমিশন জামায়াত প্রার্থীর আবেদন খারিজ করে দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬নির্বাচন কমিশনমৃত আনোয়ারা বেগমযুবদল নেতা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬

৫টি অধ্যাদেশ আইনে রূপ দিতে মন্ত্রিসভায় অনুমোদন

মার্চ ২৫, ২০২৬

নেইমার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য আনচেলত্তির

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT