চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিরতি ছাড়া ‘লেডিস এন্ড জেন্টলম্যান’ দেখার অনুরোধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৫ অপরাহ্ন ০৮, জুলাই ২০২১
বিনোদন
A A

বৃহস্পতিবার মধ্যরাত (১২টা) থেকেই ভারতীয় স্ট্রিমিং প্লাটফর্ম জি-ফাইভে দেখা যাবে মোস্তফা সরয়ার ফারুকীর প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস এন্ড জেন্টলম্যান’। বাংলাদেশের দর্শকরা সিরিজটি দেখতে পারবেন একেবারে বিনামূল্যে।

তবে দেশের দর্শকরা যেন কোনো রকম বিরক্তি ছাড়া নিরবিচ্ছিন্নভাবে সিরিজটি দেখতে পারেন, স্ট্রিমিং হওয়ার ঠিক কয়েক ঘন্টা আগে সেই অনুরোধ রাখলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশের দর্শকদের জন্য বিরতিহীনভাবে সিরিজটি দেখার অনুরোধ জানিয়ে এই নির্মাতা বলেন, বৃহস্পতিবার রাত বারোটা থেকে ফ্রি দেখা যাবে ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’, তবুও বিজ্ঞাপন থেকে মুক্ত থেকে সিরিজটা দেখার জন্য আমি অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করে দেখেন!

তিনি বলেন, ফ্রি দেখতে গেলে বিজ্ঞাপন থাকবে এবং সেটা বিন্জিংয়ের জন্য আদর্শ না! যারা সত্যিকারের বিন্জিংয়ের আমেজে কাজটা দেখতে চান, আমি বলবো সাবস্ক্রাইব করে কোনো বিজ্ঞাপন বিরতি ছাড়া দেখেন! এক মাসে মাত্র ষাট টাকা দিয়ে পাঁচজন ইউজার পাঁচটা আলাদা ডিভাইসে দেখতে পারবেন!

‘লেডিস এন্ড জেন্টলম্যান’ প্রযোজনা করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এটি তার প্রথম প্রযোজিত কোনো ওয়েব সিরিজ, এরআগে তিনি প্রযোজনা করেছেন ফারুকীর প্রথম আন্তর্জাতিক সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’।

সিরিজটির সহ-প্রযোজক হিসেবে আছেন ইরেশ যাকের ও সরদার সানিয়াত হোসেন। জি-ফাইভের জন্য ছবিয়াল ও গুড কোম্পানির যৌথ পরিবেশনা ‘লেডিস এন্ড জেন্টলম্যান’।

Reneta

সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। এছাড়া আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, আফজাল হোসেন, জয়ন্ত চ্যাটার্জী, হাসান মাসুদ, সাবেরী আলম, পার্থ বড়ুয়া, মুকিত জাকারিয়া, ইরেশ যাকের, মারিয়া নূর, মোস্তফা মনোয়ার, শরাফ আহমেদ জীবন এবং চঞ্চল চৌধুরী প্রমুখ!

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফজাল হোসেনইরেশ যাকেরওয়েব সিরিজচঞ্চল চৌধুরীজয়ন্ত চ্যাটার্জীজি-ফাইভপার্থ বড়ুয়ামামুনুর রশীদমারিয়া নূরমুকিত জাকারিয়ামোস্তফা মনোয়ারমোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসাবেরী আলমসিরিজহাসান মাসুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সেনেগাল বাদ, আফকনের ‘নতুন চ্যাম্পিয়ন’ মরক্কো

মার্চ ১৮, ২০২৬

ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী

মার্চ ১৮, ২০২৬

চ্যানেল আই প্রাঙ্গণে শামস সুমনের প্রথম জানাজা

মার্চ ১৮, ২০২৬

নেতৃত্বের সংকটে ইরান

মার্চ ১৮, ২০২৬

ম্যানসিটিকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল, সঙ্গী আর্সেনাল-পিএসজি-স্পোর্টিং

মার্চ ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT