চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিক ঘাটতি মেটাতে সপ্তাহে ৪ দিন কর্ম দিবস করতে যাচ্ছে জার্মানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ১০, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ইউরোপের শিল্পোন্নত দেশ হিসেবে পরিচিত জার্মানি বর্তমানে শ্রম ঘাটতির সাথে লড়াই করছে। এই শ্রম ঘাটতি থেকে কোম্পানিগুলো নিজেদের রক্ষায় বেতম কাঠামো একই রেখে পরীক্ষামূলকভাবে সপ্তাহে ‘চার দিন’ কর্ম দিবস চালু করতে যাচ্ছে ।

রোববার ১০ মার্চ আল জাজিরা’র এক প্রতিবেদনে বলা হয়, দেশটিতে বর্তমানে প্রায় দু’মিলিয়ন পদ শূন্য রয়েছে। এছাড়াও দেশের প্রায় অর্ধেক কোম্পানি পর্যাপ্ত কর্মী খুঁজে পাচ্ছে না।

প্রতিবেদনে বলা হয়, এমন সংকটের মুখোমুখি হয়ে কয়েকটি কোম্পানির একটি সংস্থা বিশেষ একটি কৌশল পরীক্ষামূলকভাবে হাতে নিয়েছে। সপ্তাহে কর্মীদের কম দিন কাজ করানোর এই পদক্ষেপকে অন্য কোম্পানিগুলো ভালোভাবেই নাও নিতে পারে বলে জানায় তারা।

ফেব্রুয়ারির শুরু থেকে জার্মানির ৩১টি কোম্পানি সম্মিলিতভাবে সপ্তাহিক কর্ম দিবস হিসেবে ‘চার দিন’ রাখার সিদ্ধান্ত নিয়ে পরীক্ষামূলক কাজ শুরু করেছে। মার্চ মাসে এই কোম্পানিগুলোর সাথে আরও ১৪টি কোম্পানি যোগ দিয়েছে।

উদ্যোগটি ফোর-ডে উইক গ্লোবাল নামের একটি অলাভজনক কোম্পানি এবং ইন্ট্রাপ্রেনোর নামক পরামর্শদাতার ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে। এছাড়াও জার্মান পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় এবং মুনস্টার বিশ্ববিদ্যালয় আগামী ছয় মাসব্যাপী এই পরীক্ষামূলক কাজের বৈজ্ঞানিক মূল্যায়ন করবে। এতে মোট ৬০০ জন কর্মচারী অংশ নিয়েছে।

Reneta

ফোর-ডে উইক গ্লোবাল অনেক দেশে এমন পরীক্ষামূলক কাজ পরিচালনা করছে বলে প্রতিবেদনে বলা হয়। কোম্পানি বিশ্বাস করে, সমপরিমাণ বেতন রেখে কাজের দিন কম করার ফলে কোম্পানিগুলোর উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং কর্মীদের সুস্থতা বাড়বে। এছাড়াও একটি প্রসারিত কর্মীবাহিনীকেও অনুপ্রাণিত করবে বলে বিশ্বাস কোম্পানির।

এতে বলা হয়, এই পদ্ধতি এমন লোকেদের কর্মশক্তির প্রতিও আকৃষ্ট করতে পারে যারা সপ্তাহে পাঁচ দিন কাজ করতে পারে না। আর এমনটি হলে শ্রমের সংকট কমাতে সাহায্য করবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জার্মানজার্মানিজার্মানিতে শ্রমিক ঘাটতিসপ্তাহে ৪ দিন কর্ম দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

বালুঘাট নিয়ে ছাত্রদল-এলাকাবাসীর সংঘর্ষ; অগ্নিসংযোগ ও ভাঙচুর

মার্চ ২৬, ২০২৬

বাগেরহাটে বাড়িতে ঢুকে শিক্ষার্থীকে গুলি করে হত্যা

মার্চ ২৬, ২০২৬

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

মার্চ ২৬, ২০২৬

বিজিবিতে স্বাধীনতা দিবস উদযাপন; প্যারেডে প্রথমবারের মতো যান্ত্রিক বহর

মার্চ ২৬, ২০২৬

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৫টি শর্ত দিল ইরান

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT