চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিগ শিরোপা জিততে রিয়ালের ‘ক্লান্তি বাড়াবে’ চ্যাম্পিয়ন্স লিগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

আক্রমণে দাপুটে পারফরম্যান্সে জিরোনাকে উড়িয়ে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগ শিরোপা জয়ের দৌড়েও বড় একধাপ এগিয়েছে কার্লো আনচেলত্তির দল। দলের পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত কোচ। তবে চ্যাম্পিয়ন্স লিগের ক্লান্তি শেষমুহূর্তে দলকে ভোগাতে পারে, মনে করছেন এ ইতালিয়ান।

সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লা লিগা টেবিলের শীর্ষ দু’দলের একপেশে লড়াইয়ে ৪-০ গোলে জিতেছে রিয়াল। তাতে দুয়ে থাকা জিরোনার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছে তারা। রিয়ালের জয়ে নৈপুণ্য দেখিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরও দুটি। জোড়া গোলের আলো ছড়ান জুড বেলিংহ্যাম। অন্য গোলটি করেন রদ্রিগো।

লা লিগায় শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছিল রিয়াল মাদ্রিদ-জিরোনার ম্যাচকে। দু’দলের লড়াইয়ে যারা জিতবে, শিরোপা লড়াইয়েও তারা দারুণভাবে এগিয়ে থাকবে। রিয়ালের জয়ের পর সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে লিগ শিরোপা জয়ের ব্যাপারে আনচেলত্তির ভাবনা নিয়ে।

এ প্রসঙ্গে ৬৪ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘আমরা মৌসুমের এই পর্যায়ে কিছুটা এগিয়ে আছি, এটি হল সামান্য সুবিধা। ম্যাচে ভালো খেলেছি। এখন পর্যন্ত দুর্দান্ত পারফরম্যান্সেই আছি, তবে আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে যদি চ্যাম্পিয়ন্স লিগে আমাদের ক্লান্তি পেয়ে বসে। তবে আমরা অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ এবং সঠিক জায়গায় সঠিক মনোভাব দেখাতে হবে।’

জিরোনার বিপক্ষে জয়ের পর পিএসজি তারকা কাইলিয়ান এমবাপের রিয়ালে নাম লেখানোর সম্ভাবনা নিয়েও প্রশ্ন ওঠে। আনচেলত্তি বলেছেন, ‘আপনারা এমন একজন খেলোয়াড় সম্পর্কে জিজ্ঞাসা করে চলেছেন, যে অন্য দলে খেলে। কিন্তু আমাদের দলে এরইমধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় আছে।’

এ সময় ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়াসকে সময়ের সেরা খেলোয়াড় উল্লেখ করে আনচেলত্তি বলেছেন, ‘সে একজন শীর্ষ মানের খেলোয়াড়। সে যখন এভাবে খেলে, তখন সে বিশ্বসেরা। এটা আমার ব্যক্তিগত মত। আমাদের দলের আরও সেরা খেলোয়াড় আছে। বেলিংহ্যাম দ্বিতীয় এবং তৃতীয় রদ্রিগো। এরপর আসবে ক্রুস, ভালভার্দে ও কামাভিঙ্গা। এমন একটি দল নিয়ে আমি খুবই আনন্দিত।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আনচেলত্তিজিরোনাভিনিসিয়াসরিয়াল মাদ্রিদলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT