ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জয়া ভট্টাচার্য। যিনি জনপ্রিয় হিন্দি ধারবাহিক ‘কিউঁ কি সাস ভি কাভি বহু থি’-তে অভিনয় করার পর থেকেই ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে ওঠেন। তবে অভিনয়ের পাশাপাশি এবার ভারত সরকারের সমালোচনা করে ভাইরাল হলেন এই অভিনেত্রী!
নিজের এক্স হ্যান্ডেল থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করেন জয়া। যেই ভিডিওর বার্তায় অভিনেত্রী সরাসরি ভারতের দুর্নীতি নিয়ে সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারকে প্রশ্ন করেছেন।
এমনকি তিনি সরকারের সমালোচনা করে এবং পেহেলগাম আক্রমণকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করেছেন। যেই ভিডিওটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। সেই সঙ্গে জয়া নেটিজেনদের কাছ থেকে কঠোর মন্তব্য পাচ্ছেন। যদিও এই ভিডিওটি গেল আগস্ট মাসের, তবে নতুন করে এটি সামনে এসেছে।
জয়া ভিডিও বার্তায় পেহেলগাম হামলার সময়কার নিরাপত্তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলে বলেন, এটি ভারত সরকারের ষড়যন্ত্র। যত সিকিউরিটি আপনারা দিল্লীতে আপনাদের সমর্থনে থাকা কুকুরদের দিয়ে থাকেন তা যদি পেহেলগামে দিয়ে থাকতেন তবে সেদিন এত মানুষ মারা যেত কি? উত্তর দিন?
জয়ার ভাইরাল হওয়া সেই ভিডিওতে নেটিজেনদের একাংশ তাকে ট্রোল করে লেখেন, “এটি খাঁটি বেকারত্বের কথা বলে। হতাশা স্পষ্ট। বলিউডিরা যখন বেকার হয়ে যায় তখন ভাইরাল হতেই তারা এসন কর্মকাণ্ড করে থাকে।”
আরেকজন নেটিজেন লিখেছেন, “বলিউডের সেলিব্রিটিরা যখন কেবল ‘টাকা পায়’ তখন এসব কথা বলে। তবে তার (জয়া) এই স্ক্রিপ্ট খুবই সস্তা এবং অযৌক্তিক বলে মনে হয়। কে এগুলি লিখেছে? কাজের ক্ষেত্রে, জয়াকে শেষবার ধনুশ, কৃতি শ্যাননের ‘তেরে ইশক মে’ ছবিতে দেখা গিয়েছিল।- ডিএনএ ইন্ডিয়া








