চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমির হামজার পক্ষে বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যু

আনিসুজ্জামান ডাবলুআনিসুজ্জামান ডাবলু
৬:২১ অপরাহ্ন ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, কুষ্টিয়া, জনপদ
A A
আমির হামজা পক্ষে বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতে আমিরের মৃত্যু। ছবি: ভিডিও থেকে নেওয়া

আমির হামজা পক্ষে বক্তৃতাকালে কুষ্টিয়া জেলা জামায়াতে আমিরের মৃত্যু। ছবি: ভিডিও থেকে নেওয়া

কু‌ষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত ইসলামের সংসদ সদস‌্য (এম‌পি) প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে অসুস্থ হ‌য়ে প‌ড়ে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৯ জানুয়ারি) বি‌কেল ৪টার দি‌কে এই ঘটনা ঘটে। নিকটস্থ ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হাসপাতালের চি‌কিৎসক ডা. আব্দুল মো‌মিন মৃত‌্যুর বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মাওলানা আবুল হা‌শেম পোড়াদহ ডি‌গ্রি ক‌লে‌জে শিক্ষক ছি‌লেন। তার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসে‌ছে। পরে বিক্ষোভ সমাবেশটি স্থগিত ঘোষণা করা হয়।

কু‌ষ্টিয়া শহর জামায়া‌তের আমির এনামুল হক ব‌লেন, আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দি‌কে পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখা‌নে জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বক্তৃতা দিচ্ছি‌লেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি অসুস্থ বোধ করেন। এ সময় তা‌কে নিকটস্থ এক‌টি হাসপাতা‌লে নিয়ে গেলে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন। তি‌নি হার্ট অ‌্যাটাক ক‌রেছি‌লেন বলে জানান জামায়া‌তের এই নেতা।

ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনা‌রেল হস‌পিটা‌লের চি‌কিৎসক ডা. আব্দুল মো‌মেন ব‌লেন, হাসপাতা‌লে আসার আগেই আমির সা‌হে‌বের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সুতরাং মৃত‌্যুর কারণ‌টি এখ‌নও নি‌শ্চিত ক‌রে বল‌তে পার‌ছি না। এ ঘটনায় কুষ্টিয়া জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক মাওলানা আবুল হাশেমকুষ্টিয়া জেলা জামায়তে ইসলামীর আমির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী সপ্তাহে দেশে আসছে ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি

মার্চ ২৭, ২০২৬
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাধীনতা দিসব উদযাপন।

যুক্তরাষ্ট্রে লুইজিয়ানা টেক ইউনিভার্সিটিতে স্বাধীনতা দিবস পালন

মার্চ ২৭, ২০২৬

কানাডায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৭, ২০২৬

‘দম’ দেখে যা বললেন ‘প্রিয়তমা’ নির্মাতা!

মার্চ ২৭, ২০২৬

এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণপদক বাংলাদেশের

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT