চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকের ঈদ আনন্দ এবার কাপাসিয়ায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ন ০২, মার্চ ২০২৬
বিনোদন
A A

কৃষকের কান্না আমাদের কান্না না হলেও, কৃষকের হাসিই আমাদের হাসি। কৃষকের হাসি কান্না নিয়ে প্রতি ঈদে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানে গল্প গাঁথেন শাইখ সিরাজ। এবারও হচ্ছে না তার ব্যতিক্রম।

শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইয়ে প্রচারিত হবে ঈদের পরদিন বিকাল ৪টা ৩০মিনিটে।

জনপ্রিয় অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে গাজীপুরের কাপাসিয়ায়। গ্রামীণ আবহে বিভিন্ন স্থান থেকে আগত প্রায় দশ হাজার মানুষের উপস্থিতিতে কৃষকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে এবারের কৃষকের ঈদ আনন্দ আরো জমজমাট ব্যতিক্রমী মজার সব খেলাধূলায়।

এবারে খেলাধুলার অংশটি ধারণের জন্য কাপাসিয়াকে বেছে নেয়ার কারণ হিসাবে অনুষ্ঠানটির নির্মাতা উন্নয়ন সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, “বাংলাদেশে আমিষ চাহিদা পূরণ এবং কৃষি ভিত্তিক অর্থনীতির বিকাশে পোল্ট্রি শিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। হাকিম আলীর মৎস্য খামার এবং মিসেস জামানের মুরগির খামারের প্রচারণায় চাকরি নামক সোনার হরিণের পেছনে ছোটা তরুণরা ফিরেছিলো গ্রামে। তাদের হাতেই ধীরে ধীরে কুটির শিল্প থেকে আজকে ৪০ হাজার কোটি টাকার বিশাল পোল্ট্রি শিল্পখাত তৈরি হয়েছে। সম্ভাবনার নতুন কেতন উড়াতেই এবারের কৃষকের ঈদ আনন্দ।”

কৃষকের ঈদ আনন্দে খেলাধূলার পাশাপাশি থাকছে আকর্ষণীয় বিষয় নিয়ে নানারকম প্রামাণ্যচিত্র।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের পর দিনকৃষকের ঈদ আনন্দচ্যানেল আইশাইখ সিরাজ
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT