চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মেসি নাকি হৃত্বিক রোশন’– ভাস্কর্য নিয়ে ট্রল ভারতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি এসেছেন ভারতে। বহুল আকাঙ্ক্ষিত ‘গোট’ সফরের অংশ হিসেবে দেশটির চারটি শহরে ঘুরবেন তিনি। এ চার শরহ হল- কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি। কিংবদন্তির আগমন স্মরণীয় করে রাখতে ফুটবলপাগল শহর কলকাতায় নির্মাণ করা হয়েছে ৭০ ফুট উঁচু এক ভাস্কর্য। তবে উদ্বোধনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভাস্কর্যের নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা ও ট্রল।

কলকাতায় মেসির ভাস্কর্যের ছবি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ভাস্কর্যটির আদৌ কি কোনো মিল আছে? কেউ কেউ এই ভাস্কর্য দেখে দ্বিধায় ভুগছেন–এটি মেসি নাকি বলিউড তারকা হৃত্বিক রোশন?

একজন এক্স ব্যবহারকারী সোজাসাপ্টা লিখেছেন, ‘কোন দিক থেকে দেখলে এটা মেসির মতো লাগে, আমি বুঝতেই পারছি না।’ আরেকজন তুলনা টেনেছেন কলকাতার ফুটবলার মেহতাব হোসেনের সঙ্গে, প্রশ্ন করেছেন, ‘এটা কার ভাস্কর্য?’

ভাস্কর্যের উচ্চতা নিয়েও বিদ্রুপের লক্ষ্য করা গেছে। একজন মন্তব্য করেছেন, ‘পৃথিবীর সবচেয়ে খাটো মানুষগুলোর একজনের মূর্তিই আবার কীভাবে সবচেয়ে উঁচু হয়?’

এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে চলতে থাকে রসিকতার বন্যা। যেখানে কলকাতার চলচ্চিত্রের তারকা ঋত্বিক চক্রবর্তীও। জনপ্রিয় এই তারকা ফেসবুকে লিখেছেন, ‘কলকাতায় একটা মেসি’র ভাস্কর্য স্থাপিত হয়েছে ওটা হৃত্বিক রোশন স্বচক্ষে দেখলে খুব খুশি হবেন।’

এদিকে একজন ফেসবুক ব্যবহারকারী তো দাবি করেই বসেছেন, ‘আমি তো ভেবেছিলাম ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছে হৃতিক রোশন।’

Reneta

১৪ বছর পর ভারতের মাটিতে পা রাখা মেসি ১৩ তারিখ কলকাতার সল্টলেক স্টেডিয়ামে, ১৪ তারিখ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ তারিখ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। কলকাতায় মেসি লেক টাউনের কাছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব প্রাঙ্গণে তার ৭০ ফুট উঁচু ভাস্কর্য ভার্চুয়ালি উন্মোচন করবেন। এরপর তিনি সল্টলেক স্টেডিয়ামে (বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন) যাবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাইন্টার মিয়ামিকলকাতাভারতমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT