আবারও মা হয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। শনিবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন মা ও সন্তান সুস্থ আছে।
খবরটি জানিয়েছেন কোয়েল নিজেই। এদিন ফেসবুকে একটি ডিজিটাল কার্ড শেয়ার করেন কোয়েল। সেখানে লেখা ‘আমরা একটি কন্যা সন্তান পেয়েছি’। বড় বড় অক্ষরে লেখা বেবি গার্ল। আর তারিখ দেওয়া ১৪.১২.২৪।
দ্বিতীয় বারের মতো কোয়েলের আসন্ন মাতৃত্বের খবর প্রকাশ্যে আসে গেল অক্টোবরে। মাসের প্রথম দিকেই দ্বিতীয় সন্তান আসার সুখবরটি জানিয়ে কোয়েল লিখেন,‘আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবীর বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’
২০১৩ সালের ১ ফেব্রুয়ারি নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। এরপর ২০২০ সালের বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন প্রথম মা হওয়ার খবর। তারপর ২০২০-র ৫ মে কোয়েল-নিসপালের কোল আলো করে আসে কবীর।








