চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার মোরাতা-আসেনসিওরা বললেন চুমু কাণ্ড ‘অগ্রহণযোগ্য’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৪ অপরাহ্ন ০৫, সেপ্টেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের বিশ্বকাপে পুরস্কার বিতরণীর মঞ্চে স্পেনের ফরোয়ার্ড জেনিফার হারমোসোকে ঠোঁটে চুমু দিয়ে বিতর্কের জন্ম দেন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি লুইস রুবিয়ালেস। সেই ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয় সমালোচনা। দেশটির প্রধানমন্ত্রীও পদত্যাগ করতে আহ্বান জানিয়েছিলেন রুবিয়ালেসকে। ফিফা দিয়েছে নিষেধাজ্ঞা। এবার স্পেনের ছেলে দলের পক্ষ থেকে দেয়া হল আনুষ্ঠানিক বিবৃতি।

চুমু কাণ্ড অগ্রহণযোগ্য, জানিয়েছে স্পেনের ছেলেদের ফুটবল দল। দলটির পক্ষে বিবৃতি পড়ে শোনান জাতীয় দলের অধিনায়ক আলভারো মোরাতা। তার সঙ্গে উপস্থিত ছিলেন সিজার আসপিলিকুয়েতা, রদ্রি ও মার্কো আসেনসিও।

৪৬ বর্ষী আরএফইএফ সভাপতিকে ঘিরে দেয়া বিবৃতিতে বলা হয়, ‘প্রথমত স্পেন জাতীয় দলের বিশ্বকাপ জয়ের জন্য আমরা তাদের অভিনন্দন জানাতে চাই। তাদের নিয়ে গর্বিত। বিশ্বকাপ জয় স্পেনের জন্য দারুণ একটি মাইলফলক। এই অর্জন স্পেনের সমগ্র নারী জাতিকে অনুপ্রাণিত করবে।’

‘বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ঘটনাটি স্পেনের সামগ্রিক ফুটবলকে কলঙ্কিত করেছে। আমরা সেই সব খেলোয়াড়দের প্রতি সংহতি প্রকাশ করছি। এমনকি রুবিয়ালেসের অগ্রহণযোগ্য আচরণকে প্রত্যাখ্যান করছি। তিনি যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, তার মান রাখতে ব্যর্থ হয়েছেন।’

‘আমরা বলতে চাই, দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে খেলাধুলার প্রতিনিধিত্বকারী মূল্যবোধের পক্ষে দাঁড়াতে চাই। স্প্যানিশ ফুটবলকে অবশ্যই সম্মান, অনুপ্রেরণা, অন্তর্ভুক্তি ও বৈচিত্র্যের একটি চালিকা শক্তি হতে হবে। মাঠে এবং বাইরে নিজেদের আচরণের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চুমু কাণ্ডমেয়েদের বিশ্বকাপ-২০২৩মোরাতারুবিয়ালেসস্পেনহারমোসো
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরের ভুবনে শোকের ছায়া, প্রয়াত মাহবুবা রহমান

মার্চ ২৬, ২০২৬

কেমন হল ইমনের পিএসএল অভিষেক

মার্চ ২৬, ২০২৬

স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করা হয়নি ফেনীর বহু মাদ্রাসায়

মার্চ ২৬, ২০২৬

টোকিওতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

মার্চ ২৬, ২০২৬

‘স্বাধীনতার প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব’

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT