চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বাংলাদেশে আসছে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ন ১৪, মে ২০২৩
বিনোদন
A A

শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তি পেল শুক্রবার। দেশের ৪১টি সিনেমা হলে ছবিটি চলছে। স্টার সিনেপ্লেক্সে এই ছবিটি ভালো চললেও অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারছে না ‘পাঠান’। নতুন খবর, আমদানি প্রক্রিয়ায় এবার বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’।

সালমান খান অভিনীত এই ছবিটি ভারতসহ বিশ্বের অনেক দেশে ঈদ উপলক্ষে মুক্তি পায় ২১ এপ্রিল। ইতোমধ্যে শতকোটির উপরে ব্যবসা করা এই ছবিটি বাংলাদেশে দিচ্ছে এনইউ আহমেদ ট্রেডার্স। এর কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু চ্যানেল আই অনলাইনকে জানান, ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে মুক্তি দিতে তিনি ইতোমধ্যে মন্ত্রণালয়ে আবেদন করেছেন। বলেন, অনুমতি পাওয়ার প্রক্রিয়া জটিল। অনুমতি পেলে মুক্তি দেব।

”কবে মুক্তি পাবে সেই ডেট হয়নি। কারণ সরকারী অনুমতি পাইনি। তবে অনুমতির জন্য আবেদন করা আছে। মিটিংয়ে পাশ হলে, এলসি করে সেন্সর করার পর চূড়ান্ত বলতে পারবো কবে মুক্তি পাবে। যত দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন হবে তত দ্রুতই ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তি দেয়া সম্ভব হবে।”

আমদানির মাধ্যমে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি দিয়েছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের অনন্য মামুন। তিনি বলেন, ‘কিসি কা ভাই কিসি কি জান’ আমি নিয়ে আসছি না। শুনেছি এটা কামাল কিবরিয়া লিপু ভাই আমদানি করছেন।

হল মালিক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস বলেন, সালমান খানের এ ছবি মুক্তির জন্য ১১ দিন আগে অনুমতির জন্য মন্ত্রণালয়ে আবেদন গেছে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি সালমান খানের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস থেকে নির্মিত। প্রায় দেড়শ কোটি বাজেটে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেছেন পূজা হেগড়ে, দাগ্গুবতী ভেঙ্কটেশ, জগপতি বাবু প্রমুখ।

Reneta

সিনেমা হল মালিকদের দীর্ঘদিনের চাওয়া ছিল হিন্দি ছবি আমদানি। বলিউডের ‘পাঠান’ মুক্তির মাধ্যমে সেই চাওয়া পূরণ হলো। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের সবগুলো শাখার পাঠান ভালো ব্যবসা করছে। তবে সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বলছেন, খুব বেশি সুবিধা করতে পারছে না পাঠান।

বলিউড ভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামা এক বিশেষ প্রতিবেদনে জানাচ্ছে, মুক্তির প্রথম দিনে বাংলাদেশের বক্স অফিস থেকে ‘পাঠান’ ২৫ লাখ টাকার টিকিট বিক্রি করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিসি কা ভাই কিসি কি জানলিড বিনোদনসালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মন্দার বাজারেও ভরসার নাম শাকিব

মার্চ ২৮, ২০২৬

শৈশবের বন্ধুকে নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওসিমেন

মার্চ ২৭, ২০২৬

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জনের মৃত্যু

মার্চ ২৭, ২০২৬

মিয়ানমার পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপের আহ্বান জানাল মার্কিন কংগ্রেস

মার্চ ২৭, ২০২৬

ক্রীড়া দলগুলোকে ‘শত্রু’ দেশে সফর নিষিদ্ধ করল ইরান

মার্চ ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT