চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেপিএলে চ্যাম্পিয়ন হাওর এক্সপ্রেস

নাজিবুর রহমান নাঈমনাজিবুর রহমান নাঈম
৩:১৫ অপরাহ্ন ১৭, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

কিশোরগঞ্জ প্রিমিয়ার লিগের (কেপিএল) দ্বিতীয় আসরে পাকুন্দিয়া হার্বিঞ্জার্সকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে হাওর এক্সপ্রেস। রোমাঞ্চকর ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের টুর্নামেন্ট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হল মাঠে শুক্রবার পাকুন্দিয়ার বিপক্ষে ৬৭ রানে জয় পায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম উপজেলা নিয়ে গঠিত দল হাওর। ম্যাচ ও টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন হাওরের অলরাউন্ডার নওসাদ আহমেদ।

কিশোরগঞ্জের ১৩টি উপজেলা নিয়ে ১০ দলের অংশগ্রহণে হয়েছে এবারের আসর। ‘এ’ গ্রুপে ছিল- পাকুন্দিয়া হার্বিঞ্জার্স , নিকলী সুপার কিংস, কুলিয়ারচর কিংস, দুর্জয় ভৈরব ও দুরন্ত কটিয়াদি। গ্রুপ ‘বি’তে ছিল- হাওর এক্সপ্রেস, চন্দ্রবতি থ্র্যাসার, ঈসাখাঁ স্ম্যাশার্স, হোসেনপুর নবাব ও বাজিতপুর গ্ল্যাডিয়েটর্স।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিশোরগঞ্জ ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে এ নিয়ে টানা দুই মৌসুম আয়োজিত হল টুর্নামেন্টটি। ১৩ ম্যাচের আসরে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ঈশা খাঁ স্ম্যাশার্স ও হোসেনপুর নবাব।

দুই গ্রুপের শীর্ষ দুদল উঠেছিল সেমিফাইনালে। গতবারের দুই ফাইনালিস্ট ভৈরব ও কুলিয়ারচর এবার সেমিফাইনালেই ওঠেনি। প্রথম সেমিতে নিকলীর বিপক্ষে ৬০ রানের জয় নিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করে হাওর। দ্বিতীয়টিতে চন্দ্রাবতীকে ৫১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে পাকুন্দিয়া।

Reneta

সমাপনী ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জকেপিএলনিকলীবাজিতপুরভৈরব
শেয়ারTweetPin

সর্বশেষ

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে

এপ্রিল ৪, ২০২৬

আরও গোলমেলে নেইমার, বিশ্বকাপে খেলা হচ্ছেই না?

এপ্রিল ৪, ২০২৬

জয়ের রাত পেরিয়ে প্রশান্তির ঘুম!

এপ্রিল ৪, ২০২৬

৩০ উপজেলায় দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী

এপ্রিল ৪, ২০২৬

স্বামীর মুখে দুর্গন্ধ, থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT