চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রবাসী বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীকে বাহরাইনের রাজার শোকবার্তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৬ অপরাহ্ন ০৩, মার্চ ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি শোকবার্তা পাঠিয়েছেন।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলে রাজার বার্তাটি পৌঁছে দেন।

আলাপকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী নিহত প্রবাসী বাংলাদেশির মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এ ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

তিনি রাজার উদ্ধৃতি দিয়ে জানান, বাহরাইনে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের জানমাল রক্ষায় তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে প্রয়োজনীয় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সংকটকালে দায়িত্বশীল ভূমিকা রাখায় এবং প্রবাসীদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বাহরাইন সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এর আগে একই দিন বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়। সেখানে বাহরাইনের সার্বিক পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ছোড়া মিসাইলের ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।

Reneta

ঘটনার পর প্রবাসীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও উচ্চপর্যায় থেকে নিরাপত্তা আশ্বাস পাওয়ায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। নিহত বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং পরিবারের জন্য আইনি সহায়তায় সহযোগিতার কথাও জানিয়েছে বাহরাইন সরকার। বর্তমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান যুদ্ধ ২০২৬ক্ষেপণাস্ত্র হামলাবাংলাদেশি নিহতবাহারাইনরাজা হামাদ বিন ঈসা আল খলিফাশোক
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT