চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনায় নতুন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালেন কিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ন ২৪, আগস্ট ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
গত জানুয়ারিতেও হাইপারসনিক ওয়ারহেডসহ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া

গত জানুয়ারিতেও হাইপারসনিক ওয়ারহেডসহ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যেই নতুন করে দু’টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

সংবাদমাধ্যম বিবিসি বাংলা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার (২৩ আগস্ট) দেশটির নেতা কিম জং উনের তত্ত্বাবধানে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)’।

“অনন্য প্রযুক্তি” ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ওই দু’টি ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। ক্ষেপণাস্ত্র গুলো ক্রুজ মিসাইল, ড্রোনসহ অন্যান্য লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম বলেও উল্লেখ করেছে কেসিএনএ।

তবে এর বাইরে ক্ষেপণাস্ত্র দু’টি সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করেনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থাটি।

এমন একটি সময় উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়া।

Reneta

গত সোমবার ওই সামরিক মহড়া শুরু হওয়ার একদিনের মধ্যেই উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্তে গুলির ঘটনা ঘটেছে।

ওই ঘটনায় কেউ হতাহত না হলেও সোলের বিরুদ্ধে যুদ্ধের ‘ইচ্ছাকৃত উসকানি’ দেওয়ার অভিযোগ তুলেছে পিয়ংইয়ং।

জাতিসংঘের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক বার্তা সংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সি’র খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার প্রায় ৩০ জন সেনা সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ডে’ অতিক্রম করায় দক্ষিণ কোরিয়ার সৈন্যরা গুলি ছুঁড়েছে।

গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকেও নিশ্চিত করেছে যে, উত্তর কোরিয়ার সেনারা নিজেদের সীমান্ত অতিক্রম করে ‘নো ম্যানস ল্যান্ডে’ ঢুকে পড়ায় সতর্কতা হিসেবে তাদের সৈন্যরা গুলি নিক্ষেপ করে।

এদিকে, আগামী সোমবার ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সাক্ষাতের কথা রয়েছে। দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বেশ আগ থেকেই প্রচারণা চালিয়ে আসছেন।

পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির অঙ্গীকার করেছেন কিম জং আন

তবে কিমের বোন অবশ্য লি সরকারের এই “পুনর্মিলন” প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছেন।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং আন নিজেও চলতি মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে সেটিকে “সবচেয়ে সংঘাতপূর্ণ” বলে বর্ণনা করেছিলেন।

সেইসঙ্গে, নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুদ বৃদ্ধির লক্ষ্যে পৌঁছানোর অঙ্গীকারও করেন তিনি।

গত জানুয়ারিতে হাইপারসনিক ওয়ারহেডসহ নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি “প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম” বলে দাবি করেছে দেশটি।

উত্তর কোরিয়ার কাছে যেসব ক্ষেপণাস্ত্র আছে

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সমর্থন দিয়ে সৈন্য পাঠানোর বিনিময়ে উত্তর কোরিয়ার সরকার রুশদের কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি পেয়েছে বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে মস্কোর কাছ থেকে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বলে গত বছর দাবি করেছিলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিন ওনসিক।

এরপর বেশ কয়েক দফায় উত্তর কোরিয়াকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে দেখা গেছে। তবে এসব ক্ষেপণাস্ত্র তৈরিতে আসলেই রুশ প্রযুক্তি ব্যবহার হয়েছে কি-না, সেটি এখনো পরিষ্কার নয়।

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ বহুদিনের। অতীতে একসঙ্গে থাকলেও কোরীয় যুদ্ধ শেষ হওয়ার পর ১৯৫৩ সালে কোরিয়া ভেঙে দু’টি আলাদা রাষ্ট্র গঠিত হয়।

এরপর দক্ষিণ কোরিয়া গণতন্ত্রের পথে হাঁটলেও উত্তর কোরিয়া চলে যায় একনায়কতান্ত্রিক শাসকের হাতে।

বর্তমানে দেশটি বিশ্বের সবচেয়ে দমনমূলক রাষ্ট্রগুলোর একটি, যেখানে কিম ও তার পরিবারের হাতে গত কয়েক দশক ধরে দেশটির শাসনক্ষমতা কুক্ষিগত হয়ে আছে।

দশকের পর দশক ধরে বিরোধ চলার পরও দুই কোরিয়ার মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর করা সম্ভব হয়নি। ফলে মাঝেমধ্যেই দু’দেশের মধ্যে উত্তেজনা ছড়াতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উত্তর কোরিয়াকিম জং উনক্ষেপণাস্ত্র পরীক্ষাদক্ষিণ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

এক বছরের জন্য মাঠের বাইরে রদ্রিগো

মার্চ ১০, ২০২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ আর এম দেবনাথ আর নেই

মার্চ ১০, ২০২৬

প্রতিদিন গড়ে দেশে আসছে প্রায় ১৭ কোটি ডলার রেমিট্যান্স

মার্চ ১০, ২০২৬

ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধন, উপকারভোগীদের মোবাইলে পৌঁছাল অর্থ

মার্চ ১০, ২০২৬

ঈদযাত্রা আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না: জ্বালানি প্রতিমন্ত্রী

মার্চ ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT