চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ নয়, এবার কিফের চেয়ারম্যান গৌতম ঘোষ

৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪২ অপরাহ্ন ২৪, জুলাই ২০২৪
বিনোদন
A A

আসন্ন ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান পদে থাকছেন না রাজ চক্রবর্তী। এমন গুঞ্জন ছিলো আগে থেকেই, এবার জানা গেল নিশ্চিতভাবেই! সেই সাথে ঘোষণা এলো, আসন্ন গুরুত্বপূর্ণ উৎসবটি সামলাবেন কে; তার নাম। 

গেল সোমবার ঘোষণা এলো, ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কিফ) চেয়ারম্যান হচ্ছেন ‘মনের মানুষ’ খ্যাত নির্মাতা গৌতম ঘোষ। সেই সাথে তার সহযোগী হিসেবে দেখা যাবে মনের মানুষের ‘লালন সাঁই’ খ্যাত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কেও!

এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কো-চেয়ারম্যান হচ্ছেন বুম্বাদা। একটা সময় ছবি উৎসবের চেয়ারম্যানের পদ ছেড়েছিলেন প্রসেনজিৎ, পরে অবশ্য স্বমহিমায় কিফে ফেরেন ‘ইন্ডাস্ট্রি’। গত বছর ২৯তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান হিসাবে দেখা মিলেছিল তার। এবার দায়িত্ব বাড়ল।

কিফের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে প্রসেনজিৎ, ইন্ডাস্ট্রির সকলের অভিভাবক তিনি। গত পাঁচ বছর কিফের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন রাজ চক্রবর্তী। গত বছর অর্থাৎ ২০২৩ এডিশনেই এই দায় থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রী মমতার কাছে অনুরোধ জানিয়েছিলেন রাজ, কিন্তু রাজি হননি মমতা। অবশেষে রাজের ইচ্ছেতে সবুজ সংকেত দেন মুখ্যমন্ত্রী।

জানা গেছে, রাজ এবার সদস্য হিসাবে কিফের অংশ থাকবেন, তবে পদে থাকছেন না। আপাতত নিজের রাজনৈতিক কর্মকাণ্ড এবং ছবিতে বেশি মন দিতে চান এই পরিচালক।

আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। যা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতা বিভাগে এই উৎসবের জন্য ছবি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর করা হয়েছে বলে জানা গেছে। এরপর আগামী ১৫ নভেম্বর চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত ছবিগুলি দেখানোর জন্য আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগৌতম ঘোষমনের মানুষরাজ চক্রবর্তীলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের ৬ষ্ঠ দিনে যা থাকছে চ্যানেল আইয়ের পর্দায়

মার্চ ২৬, ২০২৬

অভিনেত্রী মৌসুমী হামিদের সংসারে ভাঙন

মার্চ ২৬, ২০২৬
সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ

গৌরবময় স্বাধীনতা ও জাতীয় দিবস আজ

মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়ায় বাস ডুবিতে উদ্ধার হচ্ছে আরও মরদেহ…

মার্চ ২৫, ২০২৬

বিশ্বকাপে ব্রাজিল ফেভারিট নয়: ভিনিসিয়াস

মার্চ ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT