খুলনা

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন: যুবলীগের সমন্বয়ক কমিটি

খুলনা সিটি কর্পোরেশন ভবনের সামনে দৃশ্য, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা সিটি কর্পোরেশন ভবনের সামনে থেকে তোলা ছবি, আধুনিক স্থাপত্যশৈলী ও পরিষ্কার পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী তালুকদার আব্দুল খালেক-এর পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটি গঠন করা হয়। আগামী ১২ জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার ১৯ মে সিটি কর্পোরেশন নির্বাচনে সার্বিক পর্যবেক্ষণ এবং কার্যক্রম পরিচালনার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

১৯ জুন অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা দলের অধিনায়ক ও আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন, যুগ্ম-আহ্বায়ক খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ও যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস মো. নবী নেওয়াজ, যুগ্ম-আহ্বায়ক যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার ও খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগকে সদস্য সচিব করা হয়েছে এবং যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, আন্তর্জাতিক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, খুলনা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জি. মো. মাহফুজুর রহমান সোহাগকে সমন্বয়ক করে সমন্বয়ক টিম গঠন করা হয়েছে।

বিষয়:কমিটি গঠনযুবলীগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…